আধার সংযোগ না করানোয় নিস্ক্রিয় ১১.৫ কোটি প্যান কার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত সময়ের মধ্যে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত না করায় দেশজুড়ে সাড়ে ১১ কোটি প্যান কার্ডকে নিস্ক্রিয় করা হয়েছে। এক আরটিআই কর্মীর প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটি।

দেশের নাগরিকদের লেনদেনের উপরে বিশেষ নজরদারি চালাতে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। সংযুক্তিকরণের জন্য প্যান কার্ড গ্রাহকদের বেশ কয়েকবার সুযোগও দিয়েছিল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটি। শেষ পর্যন্ত চলতি বছরের ৩০ জুন ওই সময়সীমা শেষ হয়। সিবিডিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে যারা আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ করবেন না, তাঁদের প্যান কার্ড নিস্ক্রিয় করা হবে। তবে নির্ধারিত পরিমাণ অর্থ জরিমানা দিয়ে ফের কার্ড সক্রিয় করানোর সুযোগ থাকবে।

চন্দ্রশেখর গৌর নামে মধ্যপ্রদেশের এক আরটিআই কর্মী তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছিলেন, আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করার জন্য কত সংখ্যক প্যান কার্ড নিস্ক্রিয় করা হয়েছে।

ওই আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ বা সিবিডিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দেশজুড়ে মোট ৭০ কোটি ২৪ লক্ষ নাগরিকের প্যান কার্ড ছিল। তার মধ্যে ৫৭.২৫ কোটি আধারের সঙ্গে নিজেদের প্যানের সংযুক্তি করিয়েছেন। প্রায় সাড়ে ১১ কোটি প্যান কার্ডকে নিস্ক্রিয় করা হয়েছে। তবে ১,০০০ টাকা জরিমানা দিয়ে ফের কার্ড সক্রিয় করার সুযোগ থাকছে গ্রাহকদের।’

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay