সোশ্যাল মিডিয়ায় রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিও, অভিযুক্তকে ধরতে দিল্লিতে FIR জারি

টাইগার ৩-থেকেও তাঁর একটি ছবি নিয়ে একটি মর্ফড শরীরে অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। তবে রশ্মিকার ভিডিও নিয়ে সবার আগে সোচ্চার হয়েছিলেন অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সমাজমাধ্যমের পাতায় চরম ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি কুরুচিকর ভিডিও। ভালো ভাষায় যার নাম ডিপফেক ভিডিও। একটি ইন্দো-আমেরিকান মহিলার মুখের উপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বসিয়ে দেওয়া হয়েছিল অভিনেত্রীর মুখ। যাতে করে ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রীর ভক্তদের থেকে সহকর্মীরা। AI প্রযুক্তির সাহায্যে মানুষ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখিয়ে দিয়েছে এই ভিডিও। এমনকী শুধু রশ্মিকা নয়, টাইগার ৩-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাও বাদ যাননি। টাইগার ৩-থেকেও তাঁর একটি ছবি নিয়ে একটি মর্ফড শরীরে অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয়েছিল। তবে রশ্মিকার ভিডিও নিয়ে সবার আগে সোচ্চার হয়েছিলেন অমিতাভ বচ্চন।

এরপর ম্রুণাল ঠাকুর থেকে শুরু করে নাগা চৈতন্য, বিজয় দেবেরকোন্ডা, চিন্ময়ী শ্রীপাদা সহ একাধিক দক্ষিণী তারকারা রশ্মিকার পাশে এসে দাঁড়িয়েছেন। এমনকি ভিডিওর নেপথ্যে থাকা অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন অমিতাভ বচ্চনও। তাই এখন ‘ডিপফেক’ ভিডিও ঘিরে আলোচনয়া রয়েছেন রশ্মিকা মন্দনা। এ বার ওই ভিডিওর নেপথ্যে থাকা অপরাধীদের পাকড়াও করতে উদ্যোগী হলেন দিল্লি পুলিশ। ওই ভিডিও নিয়ে দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পর রীতিমতো নড়েচড়ে বসেছেন প্রশাসন। FIR জারি করল দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি হয়েছে অভিযোগ। ভাইরাল রশ্মিকার ভিডিওতে দেখা যায়, একটি কালো পোশাক পরে লিফ্‌ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। কুরুচিকর সেই পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট অভিনেত্রীর বক্ষবিভাজিকা। ভিডিওটি ভাইরাল হওয়ার কিছু ক্ষণ পরেই অভিনেত্রীর ভক্তরাই প্রযুক্তি বিদ্যার কারসাজি দেখতে পান, কারণ মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিয়োয় কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই রে রে করে ছুটে আসেন অভিনেত্রীর অনুরাগীরা। অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন তাঁরা। জানতে পারা যায়, এআইয়ের সাহায্যেই জ়ারা প্যাটেল নামক এক মহিলার ভিডিওয় রশ্মিকার মুখ বসানো হয়েছে।

অমিতাভ বচ্চন প্রতিক্রিয়া জানানোর পর সমাজ মাধ্যমের পাতায় এই ভিডিও প্রসঙ্গে রশ্মিকা লেখেন, ‘আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা নিয়ে কথা বলতে গিয়েও আমার খারাপ লাগছে। এই ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও। কোনও প্রযুক্তির যে এমন অপব্যবহার হতে পারে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে। বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা সব সময় ক্যামেরার সামনে থাকেন। আজ আমার পাশে আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা আছেন। কিন্তু স্কুল-কলেজে পড়ুয়া থাকাকালীন এমন ঘটনা ঘটলে আমি পরিস্থিতি সামলাতে পারতাম না। আমাদের সবার উচিত একজোট হয়ে এই বিষয় নিয়ে কথা বলা।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা