নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহ শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগদা: নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল বাগদা থানার(Bagda P.S.) পুলিশ। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ। ধৃত শিক্ষকের নাম শান্তুনু হালদার(২১)। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বাগদার সিন্দ্রানী এলাকায় বাড়ি শান্তুনু হালদারের(Santanu Haldar)। তিনি গৃহশিক্ষকতা করেন। প্রতিবেশী বারো বছরের এক নাবালিকাকে বাড়িতে গিয়ে পড়াতেন তিনি। টিউশন চলাকালীন শান্তুনুর নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করার বিষয়টি দেখে ফেলেন নাবালিকার মা। এরপরেই পালিয়ে যায় শান্তুনু। নাবালিকার কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারেন, টিউশন চলাকালীনই ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে। শুক্রবার রাতেই নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন অভিযুক্ত গৃহশিক্ষক শান্তুনু হালদারকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অন্যদিকে, শুক্রবার ভর সন্ধেয় উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় (Agarpara) এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। অস্ত্র সহ ৫ জন দুষ্কৃতী এসে বাড়িতে হামলা চালায়। পানিহাটি পৌরসভার(Panihati Municipality) ৮ নম্বর ওয়ার্ডের প্রসাদ নগর মাতাগিরি হর্ণা পল্লী এলাকায় দিগম্বর সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পরিবার নিয়ে এখানে থাকেন তিনি । বাড়িতে থাকা প্রতিবন্ধী মেয়েকে দড়ি দিয়ে বেঁধে দুষ্কৃতীরা ঘরের সোনার গহনা সহ টাকা পয়সা লুঠ করে পালিয়ে যায় বলে পরিবার সূত্রের খবর।বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিল মাতঙ্গিনি হাজরা এলাকার বছর ২৫ এর বাসিন্দা কালু হেলা। তাকে আটক করে খড়দহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের