গোপালনগরে পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু তিন যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: কালীপুজোর রাতে পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মৃত্যু হয় তিন যুবকের।উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার(Gopalnagar P.S.) গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া,সুজিত হালদার এবং অমিত মাঝি।তারা গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের(Patchpota Village) বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিলেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা ব্যানার্জি। সেই সময় চারতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল সহ তিন যুবক সজোরে পুলিশ গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা ব্যানার্জি এবং তার গাড়ি চালক।

এই বিষয়ে বনগাঁ মহিলা থানার(Banga Mahila Police Station) ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা ব্যানার্জি বলেন, একটি মোটরসাইকেল প্রচন্ড গতিতে ছুটে এসে মুখোমুখি আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় তাদের। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।মৃতদের পরিবারের অভিযোগ, পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ।তার খেসারত দিতে হল এই তিন যুবককে। গোটা ঘটনায় গোপালনগর থানায় একটি পথ দুর্ঘটনার মামলা দায়ের হয়েছে।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ