গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি:  গ্রামবাংলার মাটি থেকে উঠে এসে জাতীয় স্তরের ক্রীড়ামঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করার সুযোগ। ভলিবলে একসঙ্গে তিন কন্যার সাফল্যে নতুন করে গর্বের মুহূর্ত তৈরি হল নদিয়া জেলায়। তাঁদের মধ্যে একজন হবিবপুরের প্রীতি বিশ্বাস। অন্যদিকে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা ভলিবল দলের হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন অস্মিতা দাস ও জ্যোতি কর্মকার। তিন খেলোয়াড়ের এই সাফল্যে খুশির হাওয়া জেলার ক্রীড়ামহলে।

হবিবপুরের মেয়ে প্রীতি বিশ্বাস সুযোগ পেয়েছেন Under-14 School National Volleyball Team-এ। আগামী ২৩ নভেম্বর মহারাষ্ট্রে আয়োজিত হতে চলেছে এই জাতীয় স্তরের প্রতিযোগিতা। সেখানে দেশের বিভিন্ন রাজ্যের দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা। সেই দলের সদস্য হিসেবেই নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছেন প্রীতি। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, হবিবপুরের ইতিহাসে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা এলাকা। অন্যদিকে, ভলিবলে আরও এক সাফল্যের নজির গড়েছেন নদিয়ার দুই মেয়ে অস্মিতা দাস ও জ্যোতি কর্মকার। আগামী ২০ নভেম্বর বারাণসীতে অনুষ্ঠিত হবে All India University Volleyball প্রতিযোগিতা। সেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন এই দুই খেলোয়াড়। তবে এই সাফল্য একদিনে আসেনি। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায়ের ফলেই আজ জাতীয় স্তরের মঞ্চে পৌঁছনোর সুযোগ পেয়েছেন তিন কন্যা। হবিবপুর ভলিবল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েই নিজেদের দক্ষতা আরও শানিয়ে তুলেছেন তাঁরা। তাঁদের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোচ সঞ্জয় ঘোষের। পাশাপাশি সুরজিৎ সিংহ, মতিলাল পাল-সহ অন্যান্য প্রশিক্ষক ও সহযোগীদের অবদানও উল্লেখযোগ্য। 

আরও পড়ুন: হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

গ্রামবাংলার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে জাতীয় স্তরে বাংলার হয়ে খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার। তিন কন্যার হাত ধরে ভলিবলের ময়দানে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নদিয়া জেলা। এবার জাতীয় মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই তাঁদের লক্ষ্য। জেলার মানুষের প্রত্যাশা, তাঁদের হাত ধরেই আরও সাফল্যের মুখ দেখবে বাংলার ভলিবল।  

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা