যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিলকিস বানো গণধর্ষণ ও খুনের মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ২০০২ সালের গুজরাত দাঙ্গার কথা এখনও বহুল চর্চিত। সেই সময় অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ১১ জন। এবার সেই মামলাতেই  দুই সাজাপ্রাপ্তের যাবজ্জীবন কারাদণ্ড  স্থগিত করে তাঁদের শর্তসাপেক্ষে জামিন দিল শীর্ষ আদালত। ১৭ বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।   

সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ গত ২৮ অক্টোবর এই নির্দেশ দেয়। জামিন পাওয়া দুই সাজাপ্রাপ্ত হলেন বিপিনচন্দ কানাইয়ালাল জোশি এবং প্রদীপ রামনলাল মোধিয়া। আদালতের পর্যবেক্ষণ, দুই অভিযুক্তই ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধকতার শিকার। পাশাপাশি, একজনের নাম এফআইআরে ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল বলেও বিষয়টি আদালতের নজরে এসেছে। তাঁদের দায়ের করা আবেদনে কিছু আইনি ও তথ্যগত বিষয় বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। 

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

উল্লেখ্য, ২০১৭ সালে বম্বে হাই কোর্ট এই দুই ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার সিদ্ধান্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের আইনজীবীদের দাবি ছিল, গ্রেফতারের পর থেকে দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন দুই সাজাপ্রাপ্ত।  তবে এই মামলায় এর আগেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের অগস্টে গুজরাত সরকার বিলকিস বানো মামলার ১১ জন সাজাপ্রাপ্তকে আগাম মুক্তি দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিলকিস বানো। ২০২৪ সালের জানুয়ারিতে গুজরাত সরকারের ওই মুক্তির নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত। ১১ জনকে ফের কারাগারে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি