বাদল অধিবেশনে অশান্তি পাকানো সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানাবে কেন্দ্র

পেগাসাস ও কৃষি আইন নিয়ে চলতি বছরের সংসদের বাদল অধিবেশনে তীব্র অশান্তি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: পেগাসাস ও কৃষি আইন নিয়ে চলতি বছরের সংসদের বাদল অধিবেশনে তীব্র অশান্তি হয়। সেই ঘটনায় কার্যত সংসদ ভবনের ভিতরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিরোধী দলের সাংসদরা। স্পিকার ওম বিড়লার বারণ সত্বেও অশান্তি চালাতে থাকে। তাই সেই ২০ জন সাংসদকে বাদল অধিবেশনে বরখাস্ত করেন স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনের শুরুতে সেই সমস্ত সাংসদদের বিরুদ্ধে বরখাস্তের দাবি জানাবে কেন্দ্র।

চলতি শীতকালীন অধিবেশনে যাতে সেই ২০ জন সাংসদদের আর অধিবেশন কক্ষে প্রবেশ করতে না দেওয়া হয় সেই বিষয়েই স্পিকারের কাছে আর্জি জানাব কেন্দ্র। মূলত কেন্দ্রের পরিষদীয় মন্ত্রী এই বিষয়টি উত্থাপন করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গিয়েছে। আগেই রাজ্যসভায় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে আর্জি জানিয়েছিলেন এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গড়তে। সংসদের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্ন করার জন্য চরম শাস্তির দাবি করেছিল কেন্দ্র। পেগাসাস ও কৃষি আইন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জানার জন্য বারবার আর্জি জানালেও গরহাজির ছিলেন মোদি। আর সেই কারণেই সংসদে নিজস্ব সিটের উপর দাঁড়িয়ে কোনও সাংসদ জামা খুলে ঘোরাতে থাকেন। কেন্দ্রের বিরুদ্ধে শ্লোগান দিতেও দেখা যায় অনেককে।

তারপরেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী স্পিকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্জি জানায়। স্পিকার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে মার্শাল দিয়ে কক্ষ থেকে ২০ জন সাংসদকে বের করে দেন।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের