উত্তরবঙ্গের ৫ জেলার বন্যা নিয়ন্ত্রণে ৫০০ কোটি টাকার প্রকল্প

উত্তরবঙ্গের ৫টি জেলার জন্য প্রায় ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার। প্রকল্পের শরিক হতে পারে কেন্দ্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে তৃণমূল(TMC) থেকে মুখ ফিরিয়েছিল উত্তরবঙ্গ(North Bengal)। সেখানকার ৮টি আসনের মধ্যে সবকটিতেই হেরেছিল তৃণমূল। তার মধ্যে ৭টি আসন একাই পেয়েছিল বিজেপি(BJP)। ১টি আসনে জয়ী হয় কংগ্রেস। সেই হিসাবে একুশের ভোটে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপির একারই ৫০টি আসন পাওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। সেই নির্বাচনে কিছুটা হলেও জমি ফিরে পেয়েছিল তৃণমূল। পেয়েছিল ২৩টি আসন। বিজেপি পেয়েছিল ৩০টি আসন। ১টি আসন গিয়েছিল নির্দলের দখলে। কিন্তু সেই নির্বাচনের পরে ৩জন বিজেপি বিধায়ক যেমন তৃণমূলে ভিড়ে গিয়েছেন তেমনি বিজেপির হাতে থাকা ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে জিতে নিয়েছে তৃণমূল। সামগ্রিক ভাবে তাই বেশ বোঝাই যাচ্ছে উত্তরে জমি হারাচ্ছে পদ্মশিবির। সেই সুযোগকে কাজে লাগিয়েই এবার উত্তরের ৮টি লোকসভা কেন্দ্রই ২৪’র ভোটে নিজেদের ঝুলিতে তুলতে চাইছে জোড়াফুল শিবির। আর সেই লক্ষ্যেই তাঁদের হাতে অস্ত্র হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গের ৫টি জেলার জন্য প্রায় ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প।

প্রতি বছর বর্ষায় ভুটান থেকে জল নেমে এসে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আবার পাহাড়ে বেশি বৃষ্টি হলে ভেসে যায় উত্তর দিনাজপুর এবং মালদা জেলাও। একইসঙ্গে ডুয়ার্সে বা বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে বেশি বৃষ্টি হলে বানভাসি হতে হয় দক্ষিণ দিনাজপুরকেও। কার্যত প্রতি বছর এই কারণেই উত্তরবঙ্গের এই ৫টি জেলার কয়েক লক্ষ মানুষ শুধু যে বন্যার প্রকোপের মুখে পড়েন তাই নয়, তাঁদের আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হতে হয়। এবার এই ছবিটাই বদলে দিতে চাইছেন তৃণমূল কংগ্রেস। তাঁদের পরিচালনাধীন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্য সরকার এই ৫টি জেলার বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রায় ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প বা Flood Management Scheme হাতে নিচ্ছে। দুটি প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৪৯৬ কোটি টাকা। একটি প্রকল্প গড়ে উঠবে মালদা ও দুই দিনাজপুর জেলাকে নিয়ে এবং অপর প্রকল্পটি গড়ে উঠবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাকে নিয়ে। মূলত এই দুটি প্রকল্পের মাধ্যমে নদীর পাড় বাঁধানোর কাজ করা হবে।

তবে এই প্রকল্পতে কেন্দ্র সরকারকেও যুক্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এই দুটি প্রকল্পের যে DPR তৈরি হয়েছে তার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের কাছে। গতকাল দিল্লিতে জলশক্তি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে এই প্রকল্প নিয়ে রাজ্যের আধিকারিকদের একটি বৈঠকও হয়েছে। সেই বৈঠকে এই প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে। সমস্ত দিক খতিয়ে দেখে কেন্দ্র ছাড়পত্র দিলে এই প্রকল্পটিও বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় অন্যান্য প্রকল্পের সঙ্গেই তালিকাবদ্ধ হবে। অর্থাৎ, এই প্রকল্পের মোট খরচের আংশিক দায়িত্ব কেন্দ্রও নিতে রাজি হবে। এই প্রকল্পের মাধ্যমে মহানন্দা, কুলহার এবং চিরামতীর মতো বেশ কয়েকটি নদীর ভাঙন রোধের কাজ শুরু হবে। তোর্সা ও জলঢাকার মতো নদীর পাড়ও বাঁধানো হবে।

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত