Accidental MP মুখের চিকিৎসা করাচ্ছে না কেন, দিলীপকে নিশানা বাবুলের

মঙ্গলবার বাবুলকে কটাক্ষ হেনেছিলেন দিলীপ। তার জেরেই ফেসবুকে দিলীপকে তীব্র কটাক্ষ হানলেন বাবুল। একইসঙ্গে জানালেন বিজেপিতে তিনি ফিরছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মন্ত্রী ও বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে(Babul Supriya) নিয়ে নয়া গুঞ্জন। ফের তৃণমূল(TMC) থেকে বিজেপিতে(BJP) যোগ দিতে পারে বাবুল এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের(Silip Ghosh) করা মন্তব্যে নিয়ে বাবুল-যোগের যোগের জল্পনা নয়া মাত্রা পেয়েছে। বিস্তর জল্পনার আবহে মুখ খুলেছেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী। তিনি বিজেপিতে ফেরত যাওয়ার যাবতীয় জল্পনা রীতিমত খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। বলেছেন, ‘কেউ হয়তো কোনও উদ্দেশ্য নিয়ে এমন কথা ছড়িয়ে দিচ্ছে। রাজনীতিতে তো আর বন্ধুর অভাব নেই! তবে আমি দিলীপ ঘোষকে নিয়ে কোনও মন্তব্য করব না।’ যদিও আসল আক্রমণটা তিনি শানিয়েছেন ফেসবুকে(Facebook Post)।

নিজের ফেসবুক পেজে বাবুল দিলীপকে নিসজানা বানিয়ে লিখেছেন, ‘দলের সমস্ত পদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে Dilip Ghosh কে!! তাই উল্টোপাল্টা বকে খবরে থাকার desperate চেষ্টা করেন এই অপদার্থ অশিক্ষিত কদর্য মনস্ক ব্যক্তি!! সারা দেশের সমস্ত রাজনৈতিক দল থেকে দাগী নেতাদের (পড়ূন ‘আসামীদের’) ভাঙিয়ে, মালা পরিয়ে দলে নিয়ে, যেনোতেনো প্রকারে সরকার বানানোর উলঙ্গ লোভ দেশের সবার সামনে প্রকট করতে দ্বিধা না করা দলের একজন ‘Accidental MP’, এত বছর ধরে ‘Verbal Diarrhoea’র চিকিৎসা কেন করাচ্ছেন না কে জানে!!! হতে পারে হয়তো ‘ঘরে-বাইরে’ JOKER নামটাকেই উনি পছন্দ করেন!! উনি নিজেও কি মনে করেন 2024 -এ উনি জিততে পারবেন??’

মঙ্গলবার প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে বলেছিলেন, ‘বাবুল সুপ্রিয় অবশ্যই ভালো গান করেন, কিন্তু রাজনীতিতে সব সময় বেসুরো থাকেন। রাজনীতিতে কোনওদিনই সুরে গান করেননি। যাঁরা রাজনৈতিক পর্যটক, তাঁরা কখনওই নীতি আদর্শ বা দলীয় সংগঠনের ধার ধারেন না। পার্টিও প্রয়োজনে দলে নেয় আবার ছেড়ে দেয়। সেই কারণে রাজনীতির বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে।’ এবার বাউল তাঁকে পাল্টা বিঁধলেন কটাক্ষ হেনে। উল্লেখ্য, বাবুল ২ দফার সাংসদ হয়েছিলেন আসানসোল থেকে। দুইবারই বিজেপির প্রার্থী হয়েছিলেন। জুটেছিল কেন্দ্রে মন্ত্রীত্বও। যদিও একুশের ভোটের পরে তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০২২-এ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁকে বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল। হন রাজ্যের মন্ত্রীও।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি