বিশ্বকাপে ছক্কা হাঁকানোয় গেইলকে ছাড়িয়ে গেলেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন টিম ইন্ডিয়া অধিনায়ক।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ড এতদিন দখলে ছিল ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইলের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত আসরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার সবমিলিয়ে ২৬ ছক্কা হাঁকিয়েছিলেন। নিউজল্যান্ডের বিপক্ষে রোহিত ছাড়িয়ে গেলেন সেটা। ট্রেন্ট বোল্টের বলে ছয় হাঁকিয়ে রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। একই দিনে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন রোহিত। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে মোট ৫১টি ছক্কা হাঁকানোর মালিক হলেন। ৪৩টি ছক্কা নিয়ে তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন ভারত অধিনায়ক। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল স্যান্টনারদের উপরে রীতিমতো বুলডোজার চালান। তবে বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ভারত অধিনায়ক। ২৯ বলে ৪৭ রান করে সাউদির বলে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে প্যাভিলিয়নে ফেরার আগে বিশ্বকাপে ১,৫০০ রান ছাড়িয়ে গিয়েছেন রোহিত। পাশাপাশি অধিনায়ক হিসেবে হিসেবে একদিনের ক্রিকেটে ২,০০০ রানের গণ্ডি ছাড়ালেন।  

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের