ভাইদুজের দিন দাদা অজিত পাওয়ারকে ফোঁটা দিতে হাজির সুপ্রিয়া সুলে 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার পুনে জেলার বারামতীতে একসঙ্গে ভাইদুজ পালন করলেন। বুধবার সকালে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার, তাদের ছেলে পার্থ পাওয়ার এবং জয় পাওয়ার ছাড়াও পরিবারের বাকি সদস্যতা জোড় হয় বারামতির কাটেওয়াড়ি এলাকায় মহারাষ্ট্রের  উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের  বাড়িতে। প্রতি বছর, পাওয়ার পরিবারের সদস্যরা দীপাবলির সময় বারামতীতে একত্রিত হন।

ভাইদুজের সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সুপ্রিয়া সুলে। পোস্ট করে তিনি লেখেন,’ভাইদুজে এমন একটি উত্সব যা ভাই-বোনদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে।‘ সম্প্রতি সুপ্রিয়া সুলেকে যখন জিজ্ঞেস করা হয় পাওয়ার পরিবার প্রতি বছরের মতো দীপাবলি উদযাপনের জন্য একত্রিত হবে কিনা? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ,’ পেশাদার জীবন এবং ব্যক্তিগত জীবন দুটি আলাদা জিনিস এবং তারা উৎসব উদযাপনের জন্য অজিত পাওয়ারের বাসভবনে একত্রিত হবেন।‘

প্রসঙ্গত , অজিত পাওয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে বিচ্ছিন্ন হয়ে বিজেপি ও একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকারের অংশ হওয়ার পর এটাই অজিত পাওয়ারের বাসভবনে এটিই প্রথম । তবুও তাঁরা সকলে এই বছরও  একসঙ্গে মিলিত হয়েছেন। রাজনৈতিক উদ্ধে পারিবারিক সন্মানকে স্বীকৃতি দিয়েছেন তাঁরা । প্রসঙ্গত, ভাইদুজে হল, ভাই-বোনের ভালবাসার প্রতীক। যা ঐতিহ্যগতভাবে ভাইবোনদের মধ্যে বন্ধনকে চিহ্নিত করে। এই দিনে, বোনেরা তাদের ভাইদের কপালে টিকা দিয়ে দীর্ঘ এবং সুখী জীবন কামনা করে। শুধু তাই নয় ভাই এবং বোনেরা এই উপলক্ষে উপহার এবং মিষ্টি বিনিময়ও  করে থাকে।

 

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের