বাংলায় বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ, নজরে BGBS 23

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর থেকেই বাংলার বুকে বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের বার্তা ঘোষিত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ঠিক ২ দিন। তারপরেই বসতে চলেছে চলতি বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা Bengal Global Business Summit 2023। সেই সম্মেলন শুরুর মুখেই এবার জানা গেল যে, BGBS 23’র হাত ধরেই রাজ্যে বস্ত্রশিল্পের(Textile Industry) ক্ষেত্রে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ(Investment) আসতে চলেছে। এই সব বিনিয়োগের বার্তা ঘোষিত হবে সম্মেলনের মঞ্চ থেকেই। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশেরও বেশ কিছু শিল্পপতিরাও আসতে চলেছেন। স্পেন, আরব আমিরশাহি, পোল্যান্ড এবং ব্রিটেন থেকে আসছেন সবথেকে বেশি প্রতিনিধি। ফলে গত বছরের থেকে এবারের বিনিয়োগের প্রস্তাব টাকার অঙ্কে অনেক বেশি হবে বলেই মনে করছে রাজ্য প্রশাসন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে ব্রিটেন থেকে আসছেন ৫৫ জন প্রতিনিধি এবং স্পেন থেকে ৮ জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্পেন এবং দুবাই সফরের পর বিদেশি বাণিজ্যিক সংস্থাগুলি রাজ্যে বিনিয়োগ করতে এগিয়ে আসায় আগ্রহ দেখাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের শিল্পোদ্যোগীদের মধ্যেও বাংলায় বিনিয়োগ করায় উৎসাহ বাড়ছে। দেখা যাচ্ছে, বিনিয়োগের আগ্রহ বেশি বস্ত্রশিল্পে। এই শিল্পে আসন্ন বাণিজ্য সম্মেলনে প্রায় ৬৫০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যের হিসেব হল, বস্ত্রশিল্পে বিনিয়োগের জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। বিনিয়োগ টানতে ক্ষুদ্রশিল্পের ওপরেও অনেকটা ভরসা রাখছে রাজ্য সরকার। ২ বছর আগে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। সেই সিদ্ধান্ত যে শুধু পাওয়ারলুম ক্ষেত্রে জোয়ার এনেছে তা নয়, এর হাত ধরে রাজ্যের বস্ত্রশিল্পের চিত্রটিও সম্পূর্ণ বদলে গিয়েছে বলেই জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা।

সেই সূত্রেই পূর্ব ভারতের প্রথম ডেনিম ফ্যাক্টরি গড়ে উঠতে চলেছে হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনানে। সেখানে প্রায় ১৯৫ কোটি টাকা বিনিয়োগ করে বছরে ১.৭ কোটি মিটার ডেনিম(Denim) উৎপাদন কেন্দ্র তৈরি করবে বেসরকারি সংস্থাটি। আবার, নদিয়ায় অন্য একটি সংস্থা ৭০-১০০ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলতে চলেছে একটি রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। সেখানে ২ হাজার জনের কর্মসংস্থানের সুযোগ থাকছে। হাওড়ার জগদীশপুরে ১৭৫ কোটি টাকা বিনিয়োগ একটি সুতো তৈরির কারখানা চালু করবে আরও একটি সংস্থা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, সোদপুর এবং গুড়াপে বস্ত্রশিল্প স্থাপনে আরও প্রায় ৫৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে চলেছে বলে জানা গিয়েছে। বাণিজ্য সম্মেলনেই এই সমস্ত বিনিয়োগের ঘোষণা হবে। সম্প্রতি, West Bengal Textile Incentive Scheme (2022) Modified চালু করার সম্মতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এরও ঘোষণা হবে আসন্ন বাণিজ্য সম্মেলনে।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন