পরিকাঠামোর অভাব প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবলকে দুুষলেন প্রাক্তনরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ফুটবলের পরিকাঠামোর অভাব প্রসঙ্গে সর্বভারতীয় ফুটবলকে দুুষলেন প্রাক্তন ভারতীয় দলের নক্ষত্ররা।বসিরহাটের জগদ্ধাত্রী পূজার(Jagadhatri Puja) উদ্বোধন করতে এসে ভাস্কর গাঙ্গুলী ,মিহির বসু ,কমটম দত্তের গলায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর উপর একরাশ হতাশা প্রকাশ পেল।বিশ্বকাপের ফুটবলের কোয়ালিফাই ম্যাচ চলছে। ইতিমধ্যে কুয়েতকে এক শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ শুরু করেছে ভারত। কিন্তু ভারতীয় ফুটবলে অনিহা প্রকাশ করল ১৯৮২ সালের এশিয়ার চ্যাম্পিয়ন দলের ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ভাস্কর গাঙ্গুলী ।

পাশাপাশি মিহির বসু ,কমটম দত্তরা বসিরহাটের(Bashirhat) প্রাচীন ঐতিহ্য ভারতীয় ফুটবলের কিংবদন্তি মিহির বসুর ৪০ বর্ষে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, আইএফএ সহ সংগঠনগুলি যারা দায়িত্বে আছে তাদের কোন ফুটবল উন্নয়নের পরিকল্পনা নেই । দুর্ভাগ্যজনক কষ্ট হয়। আজকে বাংলা ফুটবলে দেখলে খুব লজ্জা হয়। বাংলা সন্তোষ ট্রফি কোয়ালি ফাইন রাউন্ডের থেকে ছিটকে যাচ্ছে। পাশাপাশি রাজ্য ফুটবলের দিন দিন তলিয়ে যাচ্ছে । এছাড়াও দায়ী করেছে সর্বভারতীও ফুটবল ফেডারেশনকে ।তারা বলেন, পরিকাঠামোর যেমন অভাব অন্যদিকে যথেষ্ট প্লানিং এর অভাব রয়েছে ।যার জন্য ফুটবলার তৈরি হচ্ছেনা ।উত্তর ভারতের কিছু রাজ্য ফুটবলার উঠে আসছে।

ধীরে ধীরে বাংলা ফুটবল পিছিয়ে পড়ছে। পাশাপাশি এও বলেন, শারীরিক বিকাশ মনের বিকাশ ঘটাতে হবে তাতে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশ ভালো থাকবে সামাজিক ভাবে অগ্রগতি হবে। ইদানিং কালে ছেলেমেয়েরা বেশি মোবাইল-মুখী হয়ে পড়ছে। তাদেরকে মাঠে আনার জন্য যেসব পরীক্ষাটা থেকে শুরু করে প্ল্যানিং দরকার সেগুলো দ্রুত বাস্তবায়িত করতে হবে। না হলে আগামী দিনে ভারতীয় ফুটবল ধীরে ধীরে তলিয়ে যাবে ।কুয়েতকে হারিয়েছে ভারত এটা ভালো কথা। আমরা আশাবাদী সামনে কাতারের ম্যাচ আশা রাখছি জিতবে। কিন্তু দুটো ম্যাচ জিতলে ভারতীয় ফুটবলে উন্নয়ন হবে এরকম ভাবার দরকার নেই। বহু বিদেশী ফুটবলাররা ভারতে এসে খেলছে । ঘরোয়া ফুটবলারদের তুলে আনতে হবে। সঠিক কোচ তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ফুটবলার তৈরি করতে হবে । না হলে আগামী দিনে বাংলার ফুটবল বিশ্ব ফুটবল থেকে অনেক অনেক পিছিয়ে পড়বে বলে তারা মনে করেন।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের