কাউন্সিলিংয়ে অনীহা , উচ্চ প্রাথমিকে অনুপস্থিত ৩০০জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতের নির্দেশের পর দীর্ঘ  ৮ বছর পর শুরু হয়েছিল উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া । তবে এই নিয়োগের প্রক্রিয়ে শেষ হতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ৩ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে কাউন্সিলিং-এ অনুপস্থিত ছিল কমপক্ষে ৩০০ জন। কমিশনের কর্তাদের একাংশের মতে, এই অনুপস্থিতির সংখ্যাটা প্রায় স্বাভাবিকই বলা যায়। তবে ফের ২২ নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কর্মকর্তারা ।

বর্তমানে প্রাথমিক মেধাতালিকায় এখনও পর্যন্ত অপেক্ষায়মান  প্রার্থীর সংখ্যা  ১৩, ৩৩৪ জন। তার মধ্যে ন’হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হয়েছে। অপেক্ষমান প্রার্থী চার হাজারের মতো।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , শিক্ষক নিয়োগের দুর্নীতি (Scam)  সামনে আসার জেরেই ৩০০ জন চাকরিপ্রার্থী (Recruitment) উপস্থিত ছিল না কাউন্সিলিং-এর দিন। তবে, এই বিষয়  কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন ,’এর পিছনে একাধিক কারণ থাকতে পারে।‘তবে এর পেছনে শিক্ষক নিয়োগ দুর্নীতি নেই বলেই দাবি করেছে এসএসসি (SSC)।

প্রসঙ্গত যারা অনুপস্থিত এই চাকরি নিতে তারা অবশ্য ২০২১-২২ সালে স্কুল সার্ভিস কমিশন যখন ইন্টারভিউ নিয়েছিল তখন তারা উপস্থিত ছিলেন। আর তা ঘিরেই প্রশ্ন উঠছে যে নিয়োগের দাবিতে তাঁরা বারে বারে মহানগরের রাজপথে আন্দোলন করলেও কেন সেই নিয়োগের শেষ পর্যায় অনুপস্থিত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়োগের জন্য টানা ৮ বছর অপেক্ষা না করে তাঁরা অন্যত্র পেশায় চলে গিয়েছেন। তাই জন্যই এই কাউন্সিলিং-এ তাঁরা অনুপস্থিত। এবার দেখার বিষয় এই নিয়োগের কাউন্সিলিং-এ চাকরিপ্রার্থীদের  অনুপস্থিতির সংখ্যা আর  কতটা বাড়ে ।

 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি