গাজার হাসপাতালে ট্যাঙ্ক নিয়ে হামলা ইজরায়েলের, নিহত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজার আল শিফা হাসপাতালের পরে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালাল ইজরায়েলি জল্লাদরা। ট্যাঙ্ক দিয়ে ওই হামলা চালানো হয়। ইজরায়েলি সেনাদের নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। একের পর এক হাসপাতালে ইজরায়েলি হামলার নিন্দায় সরব হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, রবিবার রাতে আগাম কোনও সতর্কবার্তা ছাড়াই গাজার উত্তরাঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটি সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে ঘিরে ফেলে ইজরায়েলি সেনা। তার পরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই অতর্কিত হামলায় হতচকিত হয়ে পড়েন হাসপাতালের চিকি‍ৎসক-স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ভর্তি থাকা রোগীর পরিজনরা। প্রাণ নিয়ে পালানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ১২ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ইজরায়েলি সেনার হামলায় আরও ডজন খানেক রোগী আহত হয়েছেন।

অন্যদিকে, গাজার আল শিফার হাসপাতালে ১৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়ার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবিকে নাকচ করে দিয়েছে  গাজার স্বাস্থ্য মন্ত্রকের পরিচালক। তাঁর কথায়, ‘সুড়ঙ্গের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে তা ভুয়ো।’ প্রসঙ্গত হামাস হামলার বদলা নিতে গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি ঘাতক বাহিনী। ওই হামলায় রবিবার পর্যন্ত ১৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি ট্রাণ হারিয়েছেন। নিহতদের অর্ধেকেরই বেশি মহিলা এবং শিশু। সোমবারও সৌদি আরবের বিদেশ মন্ত্রী অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা