গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধের প্রায় দেড় মাস সম্পন্ন। এখনও পর্যন্ত ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১৪ হাজার ১২৮ জন মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫ হাজার ৮৪০ জন শিশু আর ৩ হাজার ৯২০ জন নারী। আহত হয়েছে ৩৩ হাজারেরও বেশি। এছাড়াও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৬ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ।

তবে দেড় মাস ধরে চলা এই যুদ্ধের সাময়িক বিরতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইজরায়েল সরকার। ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। চুক্তি অনুযায়ী ৫০ জন বন্দীর মুক্তির বিনিময়ে ইজরায়েলের কারাগারে বন্দী ১৫০ প্য়ালেস্তাইনবাসী মুক্তি পাবেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইজরায়েলি সেনারা। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও সংঘাত শুরুর পর থেকেই গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইজরায়েল। ইজরায়েলি অবরোধ গাজাকে জ্বালানি, বিদ্যুৎ এবং পানির সরবরাহ থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজায় কিছু সহায়তা প্রবেশ করেছে, যদিও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা