মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠানোর দাবি উত্তর কোরিয়ার

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ এবার মহাকাশে গুপ্তচর উপগ্রহ পাঠালো উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ২১ নভেম্বর রাতে উত্তর কোরিয়ার একটি গুপ্তচর উপগ্রহ মহাকাশের কক্ষপথে প্রবেশ করেছে। এই উপগ্রহের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। অনেক দিন ধরেই মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ স্থাপনের পরিকল্পনা করে আসছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মনে করা হচ্ছে, এই উপগ্রহের সাহায্যে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে কিম আগেভাগেই সতর্ক থাকবেন।

ফলে শত্রুকে মোকাবিলা করায় আরও নির্ভুলভাবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কিম জং উন। এই  গুপ্তচর উপগ্রহ পাঠানো পরেই জাপানের তরফে জানানো হয়েছে,  উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা জাতিসংঘের নীতিকে লঙ্ঘন করেছে । জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এরআগে এই উপগ্রহ নিক্ষেপণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল । প্রসঙ্গত , মঙ্গলবার উপগ্রহ নিক্ষেপণের পাশাপাশি উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যার একটি অংশ উদ্ধার হয়েছে  প্রশান্ত মহাসাগর থেকে। তবে এই নিয়ে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো মহাকাশে  গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করলো।  এর আগে ২০২৩ সালের মে এবং অগস্টে রকেট সমস্যার কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছিল। অতীতে উত্তর কোরিয়া কমপক্ষে দুটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে- সর্বশেষটি করেছে ২০১৬ সালে।  তবে কোনোটিই সঠিকভাবে  কাজ করেনি। মনে কড়া হয়, এই সকল উৎক্ষেপণগুলো কিম জং উন-এর শান্তিপূর্ণ মহাকাশ উন্নয়ন কর্মসূচির অংশ।

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক