জ্যোতিপ্রিয়র চিকিৎসায় আবার নতুন মেডিকেল বোর্ড এসএসকেএমে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির হাতে গ্রেফতার হয়ে বালুর এখন ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে। তবে শারিরীক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। মন্ত্রীর চিকিৎসায় আবার  নতুন করে গঠিত হওয়া বিশেষ মেডিকেল দলই পর্যবেক্ষণে রেখেছে তাঁকে।

আজ আবার নতুন করে গঠিত হয় বিশেষ মেডিকেল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, মেডিকেল বোর্ডে ছিল নিউরো, মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজি বিভাগের চিকিৎসকরা। তবে আজ (২২ নভেম্বর) এই মেডিকেল বোর্ডে যোগদন করেন কার্ডিওলজির বিভাগের চিকিৎসক।

মঙ্গলবার রাতে জেলে অসুস্থতা বোধ করে বনমন্ত্রী। প্রথমে তাঁকে জেল হাসপাতালের চিকিৎসকরাই পর্যবেক্ষণ করেন। তারপর তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বালুকে নিয়ে যাওয়া হয় কার্ডিওলজি বিভাগের ওপিডিতে। সেখানে তাঁকে আড়াই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তাঁর বুকের সমস্যা দেখা যায় না। এরপর তাঁর চিকিৎসার জন্য ডাকা হয় নিউরোলজি বিভাগের চিকিৎসকদের। কিন্তু নিউরোলজি বিভাগে কোলও বেড ফাঁকা না থাকায় কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি হন জ্যোতিপ্রিয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তার পর অসুস্থতার কারণে তাঁকে কমান্ড হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তারপর প্রেসিডেন্সি জেলে থাকাকালীন অসুস্থতার কারণে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে হাজির করানো হয়েছিল আদালতে। এই শুনানির পরেই আবারও জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। তাই আপাতত এসএসকেএম হাসপাতালের বিশেষ মেডিকেল দলের পর্যবেক্ষণেই আছে জ্যোতিপ্রিয়।

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

‘শিবাজী’র ছবি আঁকা টি-শার্ট পরে নাচ, মদ্যপান, বিতর্কের ঝড় উঠতেই কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

‘সুন্দরী গো দোহাই তোমার…’, না হাসায় তরুণী সাংবাদিকের উপরে চোটপাট ট্রাম্প