চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিয়ম মেনেই হয়েছে রাজ্যের মেডিকেল কাউন্সিল নির্বাচন, জানাল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে  রাজ্যের মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের একক বেঞ্চ। পাশাপাশি  চিকিৎসক কুণাল সাহার দায়ের করা মামলাটিও খারিজ করে দেন। ২০২২ সালে মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের দিন শাসক শিবিরের বিরুদ্ধে নয়া অভিযোগ চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর সদস্যদের।

শাসকগোষ্ঠী-বিরোধী চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর চিকিৎসকদের দাবি, ভোটগণনা শুরু হলেও সকাল ৮টায় গণনা বন্ধ করে দেওয়া হয়। তাই পুরো প্রক্রিয়ায় অসঙ্গতি থাকার অভিযোগ এনেছিল  যৌথ মঞ্চের চিকিৎসকেরা।  এই ঘটনার পরেই কাউন্সিলের নির্বাচনে কারচুপি-সহ একাধিক অভিযোগে চিকিৎসক বিশ্বজিৎ ভাদুড়ি-সহ আরও কয়েক জন মামলা করেছিলেন।  

তারই প্রেক্ষিতে  রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোট সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছিল  বিচারপতি জন সেনগুপ্তের বেঞ্চ। প্রসঙ্গত, ভোটার তালিকায় কারচুপি, ভুয়ো ব্যালট ব্যবহার সংক্রান্ত নানা অভিযোগে গণনার আগেই বিরোধী চিকিৎসক সংগঠনের তরফে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলাতেই বুধবার হাই কোর্ট জানাল, নির্বাচনে বড় অনিয়ম হয়নি। টানা ১ বছর পর  মিথ্যে প্রমাণিত হল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের কারচুপির অভিযোগ।  এরফলে খানিকটা স্বস্তি পেল রাজ্যের মেডিকেল কাউন্সিল। 

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ