সাংসদ-বিধায়ক হওয়ার ইচ্ছে নেই, জানালেন কুণাল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারদাকাণ্ডে প্রথম গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। এগারো দফা তলব এবং জেরার পর ২০১৩ সালের ২৩ নভেম্বর ত‍ৎকালীন তৃণমূলের রাজ্যসভা সাংসদকে গ্রেফতার করেছিল সিট। প্রায় তিন বছরের বন্দিদশা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিলেন  বর্তমান তৃণমূল কংগ্রেসের মুখ্যপাত্র কুণাল ঘোষ। তবে তাঁর গ্রেফতারি নিয়ে সেইসময়  শাসক দলকে কটাক্ষ করা শুরু করেছিল বিরোধী শিবির। 

এরপর কুণালের গ্রেফতারি সময়কাল কেটে গেছে ১০ বছর । এদিন গ্রেফতারির ১০ বছর পূর্তি উপলক্ষে অতীতের রোমন্থন করতে গিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনও আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না।‘

 পাশাপাশি কুণাল আরও জানান, ‘ আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব।গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর আগেও ভুলিনি,  কোন দিনও ভুলব না।‘

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য