TV-তে বিশ্বকাপ দেখেছেন ৫১.৮ কোটি ভারতীয়, দাবি ডিজনি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাঠের ভিতরে এবং বাইরের দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ। স্টেডিয়ামে যারা যেতে পারেননি, তাদের জন্য বিনে পয়সায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টার। আর সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন আম আদমি। মাঠের বাইরে থাকা ৫১.৮ কোটি ভারতীয় ডিজনি হটস্টারের মাধ্যমে বিশ্বকাপ দেখেছেন।

বৃহস্পতিবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টিভি, মোবাইল, ল্যাপটপ ও ডেস্ক টপের মাধ্যমে সদ্য সমাপ্ত বিশ্বকাপ দেখেছেন ৫১.৮ কোটি ভারতীয়। দেশে এই প্রথম কোনও ইভেন্টের দর্শক সংখ্যা ৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেল। তার মধ্যে ভারত ও পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচই দেখেছেন সাড়ে তিন কোটি দর্শক। আর আমদাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন ৫ কোটি ৯০ লক্ষ দর্শক।’

বিশ্বকাপ ঘিরে দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়ায় যথেষ্টই উচ্ছ্বসিত জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সংস্থাটি। ইতিমধ্যেই ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত ভারতের মাটিতে অনুষ্ঠিত আইসিসির যাবতীয় সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ডিজনি। ডিজিটাল এবং সম্প্রচার স্বত্ব কিনতে সংস্থা খরচ করেছে ৩০০ কোটি ডলার। অর্থা‍ৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বিশ্বকাপের দর্শক সংখ্যার পরে ওই বিপুল পরিমাণ টাকা তোলার বিষয়ে অনেকটাই নিশ্চিত সংস্থার শীর্ষ আধিকারিকরা।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত