সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী চামলিংয়ের দলে যোগ দিলেন বাইচুং

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: ফের রাজনৈতিক ডিগবাজি খেলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ‘পাহাড়ি বিছে’ বাইচুং ভুটিয়া। আগামী লোকসভা ভোটের আগে নিজের রাজনৈতিক দল ‘হামরো সিকিম পার্টি’কে মিশিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের দল সিকিক ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে। সিকিমকে বাঁচাতেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছেন বলে দাবি এক সময়ে কলকাতা ময়দান কাঁপানো পাহাড়ি বিছের।   

এক সময়ে কলকাতা ময়দানে দাপিয়ে বেড়ানো বাইচুং ভুটিয়া বুট তুলে রাখার পরে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে। ভোটেও লড়েছিলেন। যদিও জিততে পারেননি। তবে হারার পরেই দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দুরত্ব তৈরি হয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৯ সালে সিকিমে বিধানসভা ভোটের আগে নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেন পাহাড়ি বিছে। নাম রাখেন হামরো সিকিম পার্টি। যদিও খুব একটা কল্কে পাননি। বিধানসভা ভোটে ভরাডুবির পরে রাজনীতিতে খানিকটা নিস্ক্রিয় হয়ে পড়েছিলেন।

কিন্তু আচমকাই ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। আর ওই ভোটে রাজ্যের বর্তমান এনডিএ সরকারকে হঠাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিন রাবংলায় সিকিম ডেমোক্রেটিক পার্টির এক সভায় উপস্থিত ছিলেন বাইচুং। ওই সভায় তিনি বলেন, ‘সিকিমকে বাঁচাতে সবার আজ এক জোট হওয়ার সময় এসেছে। ২৫ বছর ধরে রাজ্যের উন্নতিতে কাজ করেছেন পবন চামলিং। তাঁর মতো একজন দক্ষ প্রশাসককে ক্ষমতায় আনার প্রয়োজন হয়েছে। তাই আমার দল হামরো সিকিম পার্টিকে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা