নিজ্জর হত্যাকাণ্ডের জের, নিউইয়র্কের গুরুদ্বারে বিক্ষোভের মুখে ভারতীয় রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের খলিস্তানিদের হাতে হেনস্থা হলেন ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজি‍ৎ সিং সান্ধু। রবিবার নিউইয়র্কের হিকসভিলের গুরুদ্বারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়েই তাঁকে হেনস্থা করা হয়।  কানাডায় নিহত খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে হাত থাকার অভিযোগে সান্ধুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় এবং শ্লোগানও দেওয়া হয়। ওই ঘটনার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গুরু নানকের জন্মদিন উপলক্ষে রবিবার নিউইয়র্কের হিকসভিলে গুরুদ্বারে ‘সেবা’য় অংশ নিতে পৌঁছেছিলেন ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজি‍ৎ সিং সান্ধু। আর তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গুরদ্বারে উপস্থিত শিখদের একাংশ। সঙ্গে সঙ্গেই ভারতীয় রাষ্ট্রদূতকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু হয়। কানাডায় নিহত খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার অভিযোগ তুলে ক্ষোভ দেখান তাঁরা। এমনকি শিখস ফর জাস্টিস (এসএফজে) সংগঠনের প্রধান গুরুপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগও তোলেন। বিক্ষোভের মুখে ভারতীয় রাষ্ট্রদূত বোঝানোর চেষ্টা করেন তিনি সম্পূর্ণ ধর্মীয় কারণেই গুরুদ্বারে যোগ দিতে এসেছেন। বেশ খানিকক্ষণ হেনস্থার পরে চলে যান বিক্ষোভকারীরা। সূত্রের খবর, ভারতীয় রাষ্ট্রদূতকে ঘিরে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সারের বাসিন্দা হিম্মত সিং।

পরে  অবশ্য বেশ খানিকক্ষণ গুরুদ্বারে বসে কীর্তন শোনার পাশাপাশি উপস্থিত শিখ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণও দেন ভারতীয় রাষ্ট্রদূত। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘গুরুপরব অনুষ্ঠান উপলক্ষে লং আইল্যান্ডের গুরু নানক দরবারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে বসে কীর্তন শোনার সৌভাগ্যও হয়েছে। পরম গুরুর কাছে সবার মঙ্গল প্রার্থনা করেছি।’

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা