বিয়ের আসরে কনে-সহ চার জনকে গুলি চালিয়ে খুন করে আত্মঘাতী বর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠান চলছিল। পাত্রী-সহ হাজির ছিলেন আমন্ত্রিত অতিথিরাও। আচমকাই খেপে উঠলেন খোদ পাত্র। নিজের কাছে থাকা পিস্তল দিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করলেন। সেই গুলিতে লুটিয়ে পড়ল পাত্রী, পাত্রীর মা, বোন  এবং এক বেচারা অতিথি। চার জনকে হত্যা করার পরে নিজের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে আত্মঘাতী হলো ঘাতক বর-ও। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে গত শনিবার থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশের ওয়াং নাম খেইয়ো।

থাইল্যান্ডের ‘ব্যাঙ্কক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছরের কাঞ্চনা পাছুনথুয়েকের সঙ্গে টানা তিন বছর একত্রবাস করেছিলেন প্রাক্তন সেনা জওয়ান তথা প্রতিবন্ধী অলিম্পিয়ান ২৯ বছরের ছাতুরোঙ সুকসুক। তিন বছর একত্র বাসের পরে সামাজিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। গত শনিবার  নাখোন রাতচাসিমা প্রদেশের ওয়াং নাম খেইয়ো জেলার একটি গ্রামে বসেছিল বিয়ের আসর। ওই আসর চলাকালীন কনেপক্ষের সঙ্গে পাত্র পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। ওই বচসার সময়ে আচমকাই বিয়ের অনুষ্ঠান ছেড়ে উঠে নিজের গাড়ির দিকে ছুটে যান পাত্র ছাতুরোঙ। গাড়ির ভিতর থেকে নিজের পিস্তল নিয়ে এসে আচমকাই পাত্রী কাঞ্চনাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন কাঞ্চনা।

বিয়ে বাড়িতে তখন হুলস্থুলু কাণ্ড। হবু স্ত্রীকে খুন করার পরে শাশুড়ি ও শ্যালিকাকেও লক্ষ্য করে গুলি চালান ছাতুরোঙ। এক অতিথি বাধা দিতে এলে তাকে নিশানা করেও গুলি ছোড়া হয়। চার জনকে গুলি চালিয়ে হত্যা করার পরে শেষ পর্যন্ত  নিজেই আত্মঘাতী হন ছাতুরোঙ। মোট ১১ রাউন্ড গুলি চলেছিল বলে জানিয়েছেন নাখোন রাতচাসিমার পুলিশ আধিকারিক মাতিচোন ওয়াংবাখোল।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা