বচসার জেরে স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে মারল স্বামী, চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়

স্ত্রী চরম আহত হলেও স্বামীও আংশিক আহত হয়েছেন। সেই মুহূর্তে মহিলার চিৎকারে আশেপাশে থেকে লোক ছুটে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী অবস্থা! বিয়ে হল দুটি মানুষের মনের মিলন। আর এই মনের মিলনে কখনও সন্দেহ ডানা মেললে শুরু হয়ে যায় বিক্ষোভ। যাতে আঘাত পেতে পারেন দুটি মানুষই। কিন্তু এবার যা হল, তাতে একেবারে উর্ধে উঠে গেল সবকিছু। পারিবারিক বিবাদের জেরে সাত মাস ধরে বাপের বাড়িতে ছিলেন স্ত্রী। কিন্তু স্ত্রী বাড়িতে না ফেরায় তাঁকে নিজের বাড়িতে ডেকে অ্যাসিড ছুঁড়ে মারলেন স্বামী। ভাবতে পারছেন কতটা অমানবিক দিনকাল পড়েছে আজকাল! ঘটনাটি ঘটেছে, সোমবার ২৭ নভেম্বর দুপুরে বাগুইআটি থানার সংশ্লিষ্ট কেষ্টপুর রবীন্দ্র পল্লী এলাকায়।

সূত্রের খবর, আজ দুপুরে নিজের বাপের বাড়িতে থাকা স্ত্রী মাধু দে-কে বাড়িতে আসার জন্যে স্বামী সঞ্জীব দে ডাকেন। স্ত্রী বাড়িতে ফেরার সময় স্বামী বাথরুম পরিষ্কার করছিলেন। ঠিক তখনই স্ত্রীকে দেখা মাত্রই তাঁদের মধ্যে ফের বচসা শুরু হয়। এরপর আচমকাই স্বামী হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারেন স্ত্রীকে। স্ত্রী চরম আহত হলেও স্বামীও আংশিক আহত হয়েছেন। সেই মুহূর্তে মহিলার চিৎকারে আশেপাশে থেকে লোক ছুটে আসে।

এবং তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সঙ্গে খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। পুলিশ ঘটনার স্থলে এসে স্বামী সঞ্জীব দে কে আটক করে। কিন্তু পুলিশ জেরায় সঞ্জীবের দাবি, স্ত্রীর উপর তিনি অ্যাসিড হামলা করতে চাননি। কিন্তু আচমকাই ঝগড়া শুরু হলে তাঁর হাতে থাকা মগে এসিড তাঁর গায়ে পড়ে যায়। তাই এই ঘটনায় জখম হয়েছেন স্বামী নিজেও। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগুইআটি থানার পুলিশ। তবে তাঁদের মধ্যে কেন এ ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। 

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের