চিংড়িঘাটায় যুবক খুনে ভবানীপুর থেকে ধৃত আরো ১

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিধাননগরে যুবক খুনের ঘটনায় ধৃত আরোও এক। অভিযুক্তকে ভবানীপুর থেকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ(Bidhannagar Police)। অভিযোগ ঘটনার সময় বাঁশ দিয়ে মারধর করেছিল সাহেব আলীকে।শনিবার গভীর রাতে বিসর্জন এর গান বাজানো নিয়ে গোলমালকে ঘিরে বিধান নগরের শান্তিনগরে খুন হয় সাহেব আলী। অভিযোগ তাকে খুন করে বিট্টু সর্দার।

রবিবার স্থানীয় জনতা বিট্টুকে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দেয়। পুলিশ বিট্টুকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আর জি কর হাসপাতালে(R G Kar Hospital) পাঠানো হয়। এবার সাহেব আলী(Saheb Ali) খুনে গ্রেফতার হল আরোও এক। নাম দীপঙ্কর হালদার (আলোক । তাকে ভাবনীপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, সাহেব আলী খুনের ঘটনা নিয়ে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে ঝামেলার সময় এই দীপঙ্কর বাঁশ দিয়ে মারধর করে সাহেব আলীকে। এর পরেই পুলিশ তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর, পেয়ে ভবানীপুর(Bhownipur) থেকে গ্রেফতার করা হয় তাকে। মঙ্গলবার তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত বিট্টু সরদার গনপিটুনি খেয়ে আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছে পুলিশ – এর নজরদারিতে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের