কোচ হিসেবে থেকে যাওয়ার প্রস্তাব বোর্ডের, পাকা কথা দেননি দ্রাবিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই :একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রোহিত শর্মাদের হেড স্যার হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ফলে জল্পনা শুরু হয়েছিল, মিস্টার ডিপেন্ডেবলের পরিবর্তে অন্য কাউকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জল্পনায় ইতি টেনে মঙ্গলবার দ্রাবিড়কেই কোচ হিসেবে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বিসিসিআইয়ের কর্তারা। তবে ওই প্রস্তাবে এখনও সম্মতি দেননি রোহিতদের হেড স্যার।

আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় উড়ে যাচ্ছেন রোহিত শর্মারা। ৭ জানুয়ারি পর্যন্ত চলবে সফর। ওই সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ খেলার পাশাপাশি দুটি টেস্টও খেলবে টিম ইন্ডিয়া। বোর্ড সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতদের সঙ্গে দ্রাবিড়কে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বোর্ড কর্তারা। তাঁর সঙ্গে টি টোয়েন্টি টিমের অস্থায়ী কোচ ভিভিএস লক্ষ্মণকেও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সচিব জয় শাহ নিজেই গত সপ্তাহে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ফোনে কথা বলে সিনিয়র ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে কোচ হিসেবে কত দিনের চুক্তি হবে, কী আর্থিক সুবিধা মিলবে তা দক্ষিণ আফ্রিকা সফর শেষেই চূড়ান্ত হবে বলে রোহিতদের হেড স্যারকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের একনায়ক।

যদিও বোর্ডের কাছ থেকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পেলেও পাকা কথা দেননি দ্রাবিড়। ভাবনাচিন্তা করার জন্য সময় চেয়েছেন। তবে মিস্টার ডিপেন্ডবলের ঘনিষ্ঠরা জানিয়েছেন, কোচ হিসেবে চুক্তির খসড়া হাতে না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন না রোহিতদের হেড স্যার।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত