উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠন দেখতে কোর কমিটি গঠন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর ২৪ পরগনায় এতদিন তৃণমূল সংগঠন সামলাতেন জেলবন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে অনেকটাই নিশ্চিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ ‘বালু’র অনুপস্থিতিতে যাতে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলায় সাংগঠনিক কাজকর্মে কোনও সমস্যা না দেখা দেয় তার জন্য বুধবার কোর কমিটি গঠন করে দিলেন তিনি। সাত সদস্যের কোর কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডল।

এদিন বিধানসভায় এসে প্রথমেই উত্তর ২৪ পরগনার জেলার দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠকে বসেন মমতা। বেশ খানিকক্ষণ কথা বলেন জেলার সংগঠন নিয়ে। কোথাও সমস্যা হচ্ছে কিনা, তা জানতে চান। ওই বৈঠক শেষে বিধানসভায় আলোচনায় অংশ নেন তৃণমূল সুপ্রিমো। সভা শেষে ফের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা ভোটের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে বলেন। সাংগঠনিক কাজকর্মে গতি আনতে ৭ সদস্যের কোর কমিটি গঠন করে দেন। সেই সঙ্গে নির্দেশ দেন, সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন অন্তর বৈঠকে বসবেন কোর কমিটির সদস্যরা।  

উত্তর ২৪ পরগনা জেলার বর্ষীয়ান বিধায়কদের বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংগঠনে বেশি সময় দেওয়ারও পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। জেলার পাঁচটি লোকসভা আসনে জয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলেছেন।  

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের