Group-C পদে পোষ্যদের চাকরি পাওয়ার জটিলতা দূর করল রাজ্য

রাজ্যের সরকারি কর্মীর একজন পোষ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মরত অবস্থায় মৃত বা শারীরিকভাবে অক্ষম রাজ্যের সরকারি কর্মীর একজন পোষ্যের চাকরি পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করল রাজ্যের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। রাজ্যের অর্থদফতর(Finance Department) এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এর ফলে রাজ্য সরকারের আঞ্চলিক অফিসগুলিতে Group-C Lower Division Assistant বা LDA পদে পোষ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা ছিল, তা কাটল বলে মনে করা হচ্ছে। কোনও পোষ্যের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি থাকলে তিনি Group-C পদে চাকরি পাওয়ার যোগ্য‌। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী LDA’র চাকরি পেতে গেলে কম্পিউটারে টাইপ করার পরীক্ষায় পাশ বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে এই পরীক্ষা কারা নেবে সেটা নিয়ে জটিলতা থাকায় Group-C পদে চাকরি হচ্ছিল না।

অর্থদপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে আঞ্চলিক অফিসগুলিতে পোষ্যদের LDA’র চাকরি দেওয়া যাবে। তবে চাকরি স্থায়ী হওয়ার আগে বা প্রবেশনে থাকার সময় কম্পিউটার টাইপ পরীক্ষায় পাশ করতে হবে। কৃতকার্য না হওয়া পর্যন্ত চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি হবে না। রাজ্য সরকারের নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র এই পরীক্ষা নেবে। প্রসঙ্গত PSC পরীক্ষা দিয়ে যে অ্যা Assistant-রা চাকরি পান তাঁদের কম্পিউটার পরীক্ষা এই সংস্থা নিয়ে থাকে। এবার থেকে তাঁরা LDA’র চাকরির জন্যও Computer Type’র পরীক্ষাও নেবে।

এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ‘রাজ্যের সরকারি কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হয়ে গেলে তাঁর পোষ্যদের চাকরি পাওয়ার যে নিয়ম রয়েছে সেখানে দেখা যচ্ছিল ওই সব পোষ্যদের অনেকেরই উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা Group-D পদে চাকরি নিতে বাধ্য হচ্ছিলেন। কেননা তাঁদের Computer Type জানা ছিল না। এবার সেই বাধা কেটে গেল। তাঁরা Group-C পদে যোগ দিয়ে পরে সেই পরীক্ষা দিতে পারবেন।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার