যুদ্ধবিরতির মধ্যেই জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের প্রবেশদ্বারের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুক হামলায় নিহত হয়েছেন ৩ জন। আহত বেশ কয়েকজন। আহতরা হাসপাতালে ভর্তি। ‘আল জাজিরা’র  এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (30 নভেম্বর) জেরুজালেমের প্রবেশ দ্বারের কাছে জিভাত শৌল জংশন বাস স্টপে কাছে দুই বন্দুকধারী আকস্মিক হামলা চালায়। এতে ডজন খানেক মানুষ গুলিবিদ্ধ হোন। ঘটনাস্থলেই ২৩ বছর বয়সী এক নারী প্রাণ হারান। হাসপাতালে নিয়ে যাবার পর ৭৩ বছর বয়সী এক পুরুষ ও ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, অস্ত্রধারীরা পূর্ব জেরুজালেম থেকে এসেছিল বলে। তারা বাস স্টপে দাঁড়িয়ে থাকা বেসামরিক মানুষদের লক্ষ্য করে একটি স্বয়ংক্রিয় অস্ত্র এবং একটি হ্যান্ডগান ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা। আশেপাশের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক এক ব্যক্তির পাল্টা গুলিতে ঘটনাস্থালেই এক বন্দুকধারী নিহত ও আরেক বন্দুকধারী গুরুতর আহত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ইজরায়েল বাহিনী দুইজন হামলাকারীকে হত্যা করেছে। ইজরায়েলি পুলিশ জানিয়েছে, অস্ত্রধারীদের হামলায় আহত আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। কারা এই হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য কি ছিল সেই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ। ইজরায়েলি পুলিশ জানিয়েছে, আরও হামলাকারী ছিল কি না, তা নিশ্চিত করতে তারা এলাকায় তল্লাশি চালাচ্ছে।

এদিকে গাজায় হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি। অন্যদিকে জেরুজালেম সন্ত্রাসী হামলা। ক্রমশ ভাবাচ্ছে আন্তর্জাতিক মহলকে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি