Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তামিলনাড়ুর ঘুষ কেলেঙ্কারিতে ইডি দফতরে তল্লাশি চালিয়ে উদ্ধার বেশ কিছু নথি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুষ বা বেআইনি টাকা নজরে এলে এতদিন তদন্ত চালাত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এবার তদন্ত খোদ ইডির ঘরে। তামিলনাড়ুর মাদুরাইয়ে এক সরকারী কর্মচারীর কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ আদায়ের অভিযোগে মাদুরাইয়ের ইডির এক আধিকারিককে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। কেন্দ্রীয় এজেন্সির অফিস এবং অফিসারের বাসভবনে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই প্রথম তামিলনাড়ু পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কোনও অফিসারকে গ্রেফতার করল।

অভিযুক্ত অফিসার অঙ্কিত তিওয়ারিকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। যদিও এন ফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-দুর্নীতি ডিরেক্টরেটের মতে, তিওয়ারি একটি মামলায় আইনি পদক্ষেপ এড়ানোর জন্য এক কর্মচারীর কাছে ৩ কোটি টাকা দাবি করেছিলেন, যা ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। এরপর ইডি ওই কর্মচারীর কাছে দাবি করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশে এই কাজ করছেন এবং তাকে এজেন্সির মাদুরাই অফিসে তলব করেছিলেন। তিওয়ারি যখন সেখানে আসেন, তখন তিনি ৩ কোটি টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি ৫১ লক্ষ টাকায় নামিয়ে এনে দাবি করেন যে তিনি তাঁর উর্ধ্বতনদের সাথে কথা বলেছেন।

২০ লক্ষ টাকার প্রথম কিস্তি ১ নভেম্বর পরিশোধ করা হয়েছিল। অবশিষ্ট ৩১ লাখ টাকার জন্য ওই সরকারি কর্মচারীকে হয়রানি করেন তিওয়ারি। ৩০ শে নভেম্বর তিনি ডিভিএসিতে অভিযোগ দায়ের করেন এবং অঙ্কিত তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়। আরও জানা গিয়েছে, গ্রেফতার করার খবর পেয়ে পালাছিল তিওয়ারি। কিন্তু পুলিশের গাড়ি তিওয়ারিকে ধাওয়া করে গ্রেফতার করে। তদন্ত এখনও চলছে। 

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি