মালদার অস্থায়ী বন সহায়ক কর্মীকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রায় এক মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এখনো জ্বর জ্বর ভাব থাকায় একদিন অনুপস্থিত ছিলেন অফিসে। অনুপস্থিত থাকার জন্য শাস্তি গুনতে হল এক অস্থায়ী বন সহায়ক কর্মীকে।মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের মধ্যেই অস্থায়ী বন সহায়ক কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ। অভিযোগ উঠেছে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসার(Forest Officer) প্রদীপ কুমার গোস্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে আক্রান্ত বন সহায়ককর্মী সুকুমার মন্ডল(Sukumar Modal) বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে ,সুকুমার মন্ডল মালদার মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় একদিন অফিসে যেতে পারেননি তিনি। একদিন অফিসে কেন তিনি উপস্থিত হননি তড়িঘড়ি ফোন করে পরের দিন ওই সহায়ক কর্মীকে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে ডেকে পাঠান রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী বলে অভিযোগ। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে। প্রতিবাদ করায় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সহ কয়েকজন মিলে বাঁশ দিয়ে তাকে বেধড়ক পেটায় বলে অভিযোগ।

হাতে এবং পায়ে চোট পান ওই বন সহায়ক কর্মী সুকুমার মন্ডল। পরিবারের সদস্যরা সুকুমার মন্ডলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশ বাজার থানায়। তবে এই বিষয় ওই ফরেস্ট রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি। এদিকে এই বিষয়টি নিয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার(Divisional Forest Officer) জিজু জেসপারের সাথে যোগাযোগ করা হলে তিনিও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের