প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর। গতকাল শুক্রবার সকালে অ্যারিজোনার ফিনিক্সে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

টেক্সাসের এল পাসোতে ১৯৩০ সালের ২৬ মার্চ জন্মগ্রহণ করেছিলেন স্যান্ড্রা ডে ও’কনর। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং আইনের  ডিগ্রি অর্জন করার পরেই আইনি পেশায় যোগ দিয়েছিলেন। ১৯৮১ সালে মার্কিন সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান। বিচারপতি হিসেবে বেশ কয়েকটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হল গর্ভপাত সংক্রান্ত মামলা। ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জর্জ উইলিয়াম বুশ এবং আল গোরের মধ্যে মামলাতেও বিচারপতি হিসাবে দায়িত্ব সামলেছিলেন তিনি। রায় দিতে গিয়ে আড়াআড়িভাবে বিভাজিত হয়ে গিয়েছিলেন মার্কিন শীর্ষ আদালতের ৯ বিচারপতি। ৫-৪ ভোটে রায় যায় বুশের পক্ষে। ওই রায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডে ও’কনর। তিনি বিচারপতি অ্যান্টনি কেনেডি, উইলিয়াম রেহনকুইস্ট, অ্যান্টনিন স্কেলিয়া এবং ক্লারেন্স থমাসের সঙ্গে একই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। ওই রায়ের ফলে নির্বাচনে জয়ী হন বুশ।

২০১৮ সালে ডিমেনেশিয়ায় আক্রান্ত হন ডে ও’কনর। তার পর থেকেই অসুস্থ ছিলেন। প্রকাশ্যে খুব একটা আসতেন না। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণেই প্রাণ হারিয়েছেন ডে ও’কনর।’

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের