হোপের দুরন্ত শতরানের দৌলতে ইংল্যান্ডকে হারিয়ে জয় ক্যারিবীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দল একদিনের বিশ্বকাপ খেলার সুযোগই পায়নি। অন্য দল বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছিল। বিশ্বকাপ শেষে দু’দলেরই লক্ষ্য ছিল নতুন করে শুরু করার। আর সেই নতুন করে শুরু করতে গিয়ে সাত বল বাকি থাকতে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। সৌজন্যে অধিনায়ক শাই হোপের দুরন্ত শতরান।

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার উইল জ্যাকস ও ফিল সল্ট। মারমুখী মেজাজে খেলে ৫০ বলে ৭৭ রান যোগ করেন। কিন্তু তার পরে পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা। বেন ডাকেটও দ্রুত ফিরে যান। তার পরে জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক বিপর্যয় সামলে দলকে টেনে নিয়ে যান। জ্যাক ক্রলি (৪৮) আউট হওয়ার পরে ব্রুকই একা কুম্ভ হয়ে দাঁড়ান। অধিনায়ক জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন ব্যাট হাতে জ্বলে  উঠতে ব্যর্থ হন। ব্যাক্তিগত ৭১ রানে ফিরে যান ব্রুক। এর পরে সাম কুরান (৩৮) ও ব্রাইডান কার্স (অপরাজিত ৩১) রুখে দাঁড়ান। দুজনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ৩২৫ রান তোলে ইংল্যান্ড।

বিশাল রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় খেলতে শুরু করেন দুই ক্যারিবীয় ওপেনার অ্যালিক আথানাজ ও ব্র্যান্ডন কিং। উদ্বোধনী জুটিতে সংগ্রহ হয় ১০৪ রান। ক্যাথানাজ (৬৬) সাজঘরে ফেরার পরের ওভারে ফেরেন ব্র্যান্ডন কিং (৩৫)। কিসি কার্টি (১৮) বড় রানের ইনিংস খেলতে পারেননি। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ একাই ইংলিশ বোলারদের শাসন করার ভার নিজের কাঁধে তুলে নেন। সিমরান হোয়াইটমার (৩২) ও রোমারিও শেফার্ডকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। বিধ্বংসী মেজাজে ব্যাট করে মাত্র ২৮ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন শেফার্ড। ততক্ষণে নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত দলকে জয় এনে দেন ক্যারিবীয় অধিনায়ক হোপ। ৮৩ বলে চারটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?