ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন ১৬ হাজারের বেশি প্যালেস্তানীয়

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ টানা দু মাস ধরে চলছে ইজরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে  রক্তাক্ত  সংঘাত। গাজার তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৬ হাজার ২৪৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন। পাশাপাশি নিহতের সঙ্গে বাড়ছে আহতের সংখ্যাও। টানা ২ মাসে গাজায় আহত হয়েছেন ৪৩ হাজার ৬১৬ জন। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪৩ হাজার ৬১৬ জন।

গাজা উপত্যকায় ইজরায়েলি হামলা এতোটাই তীব্র রূপ নেয় যে, গত এক মাসে ওই উপত্যকায় যতো হতাহত হয়েছে তা ২১ মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের হতাহতের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলের ৫ হাজারেরও বেশি রকেট ছুড়েছে প্যালেস্টাইনের  হামাস গোষ্ঠী।  এতে  ইজরায়েলের প্রায় ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইজরায়েল কর্তৃপক্ষ।   হামাসের এই হামলার জবাবে প্যালেস্টাইনের  গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনারা। 

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর মিশর ও মার্কিন  যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতি। ১ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরেই  আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করেছে  ইজরায়েলি সেনারা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি