সংসদ ভবনে হামলার হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের স্বমহিমায় খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। এক ভিডিয়ো বার্তায় তথা শিখস ফর জাস্টিসের প্রধান হুঙ্কার ছেড়েছেন, ‘আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে দিল্লির সংসদ ভবনের ভিত কাঁপিয়ে দেওয়া হবে।’ উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর পুরনো সংসদ ভবনে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ঠ জঙ্গিরা।

সম্প্রতি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের মাটিতেই পান্নুনকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। আর শিখস ফর জাস্টিসের প্রধানকে হত্যার ষড়যন্ত্রের পিছনে ভারত সরকারের হাত ছিল। নিখিল গুপ্তা নামে এক ভারতীয়কে গ্রেফতারও করা হয়েছে। ভবিষ্যতে মার্কিন কোনও নাগরিককে তার দেশের মাটিতে খুন করার চেষ্টা চালানোর মতো কোনও ভুল যাতে না করে সে বিষয়ে নয়াদিল্লিকে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন।

কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় এমনিতেই কাঠগড়ায় মোদি সরকার। কানাডার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। তার মধ্যেই গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার সঙ্গে নাম জড়ানোয় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে মোদি সরকার। ঘটনার কথা জানাজানি হওয়ার পরে নিউইয়র্কে শিখ সম্প্রদায়ের বিক্ষোভের মুখেও পড়েছেন ভারতের রাষ্ট্রদূত তরণজি‍ৎ সিং সান্ধু। এবার সরাসরি ভারতের সংসদ ভবনে হামলা চালানোরই হুমকি দিলেন পান্নুন। সম্প্রতি একটি হুমকি ভিডিয়ো পোস্ট করেছেন পান্নুন। ওই ভিডিয়োতে সংসদ হামলার মূলচক্রী আফজাল গুরুর ছবি রয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘দিল্লি বনেগা খলিস্তান’। ওই ভিডিয়োতে পান্নুনকে বলতে শোনা গিয়েছে, ‘আমাকে খুন করার ছক কষা হয়েছিল। সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এবার প্রতিশোধ নেওয়ার পালা। ১৩ ডিসেম্বরের মধ্যেই ভারতের সংসদের ভিত কাঁপিয়ে দেব।’ যদিও পান্নুনের হুমকিকে গুরুত্ব দিতে রাজি নন ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!