ইজরায়েল-হামাস যুদ্ধের ছবি দেখে প্রাণ কাঁদছে কল্কির, মুছলেন ‘X’ অ্যাকাউন্ট

সম্প্রতি তিনি ইজরায়েল-হামাস যুদ্ধের একটি পোস্ট করেছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর X ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তারকাদের সঙ্গে ভক্তদের যোগাযোগের অন্যতম উপায় সোশ্যাল মিডিয়া।কিন্তু রাগের বশে যদি কোনও তারকা নিজে থেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তাহলে স্বাভাবিকভাবেই কোনও উপায় নেই! এখনও পর্যন্ত ইজরায়েল-হামাস যুদ্ধের জন্যে বহু সেলিব্রিটিরা নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন, কেউ যুদ্ধ বিরতির দাবি জানিয়েছেন। আবার কেউ কেউ যুদ্ধের র ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কটাক্ষের মুখে পড়েছেন। আবার কেউ বিধ্বংসী যুদ্ধের ছবি যাতে না দেখতে পান সেই কারণে সোশ্যাল মিডিয়া থেকেই বিদায় জানিয়েছেন।

যেমন সম্প্রতি সেই তালিকায় যোগ হলেন ইন্দো-ফরাসী অভিনেত্রী কল্কি কোয়েচলিন। যিনি রণবীর কাপুরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও অনুরাগ কাশ্যপের প্রাক্তন ছিলেন। বর্তমানে তিনি বিদেশেই স্বামীর সঙ্গে সংসার পেতেছেন। সঙ্গে এক বাচ্চার মাও বটে। সম্প্রতি তিনি ইজরায়েল-হামাস যুদ্ধের একটি পোস্ট করেছিলেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সেখান থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর X ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী App-টাই মুছে দিয়েছেন। এই ঘোষণাটি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন। তিনি কারণ হিসেবে জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং সাইটে প্যালেস্টাইন এবং ইজরায়েলের পরিস্থিতির ঘৃণা এবং ভুল তথ্য যা তাঁকে এটি করতে বাধ্য করেছে৷

এই প্রসঙ্গে দেব ডি অভিনেতা লিখেছেন, “আজ এটি করতে হচ্ছে। ঘৃণা এবং বিভ্রান্তি, সর্বনাশ স্ক্রোলিং, অসহায়ত্ব। কিন্তু যা সত্যিই আমার জন্য সীমারেখা অতিক্রম করেছে, যা আমাকে সত্যিই একটি সীমারেখা টানতে বাধ্য করেছে তা হল হাজার হাজার ফিলিস্তিনি শিশুদের হত্যার অস্বীকার বা ন্যায্যতা বা ইজরায়েলি নারীদের ধর্ষণ, নির্যাতন ও খুন হওয়ার অস্বীকার বা গৌরব, আমি যথেষ্ট পেয়েছি।” তিনি তার অনুসারীদের কিছু বিকল্প প্ল্যাটফর্ম ব্যবহার করতে বলেছেন। তিনি চলমান ফিলিস্তিন-ইজরায়েল সংকটের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। 

অভিনেতার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, “ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য শুধুমাত্র কয়েকজন বলিউড সেলিব্রিটিদের একজন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বাকিদের থেকে বধিরকারী নীরবতা যাদের ব্যাপক প্রভাব এবং নাগাল রয়েছে তা অসুস্থ।” কল্কিকে শেষ দেখা গিয়েছিল দীপ্তি নেভালের সঙ্গে গোল্ডফিশে। তাকে পরবর্তীতে দেখা যাবে আর অরবিন্দের এমা অ্যান্ড অ্যাঞ্জেল-এ।

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!