শাহিন আফ্রিদিদের দাপট, প্রথম টেস্টে পরাজিত বাংলাদেশ

আফ্রিদি একাই ৫ উইকেট নেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। লজ্জার হার বললেও কম বলা হবে। লিটন দাসের সৌজন্যে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ রান করে। ব্য়াটিং করতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ  কার্যত পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। দ্বিতীয় ইনিংস তাদের শেষ হয় ১৫৭ রানে। আফ্রিদি একাই ৫ উইকেট নেন। ৩ উইকেট নেন সাজিদ খান এবং ২ উইকেট নেন হাসান আলি। পাকিস্তানের সামনে বাংলাদেশ টার্গেট রেখেছিল ২০২ রানের।

এই রান তুলতে পাকিস্তানকে বিশেষ কষ্ট পেতে হয়নি। আবিদ আলির ঝোড়ো ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলাররা দিশেহারা হয়ে পড়ে। আবিদ আলি প্রথম ইনিংসে করেছিলেন শতরান। আর দ্বিতীয় ইনিংসে আবিদ আলি অল্পের জন্য শতরান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আবি আলি করেন ৯১ রান। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহ শাফিক করেন ৭৩ রান। তাঁরা দু’জনে আউট হয়ে ফিরলেও পাকিস্তানের হয়ে ম্যাচ জিতিয়ে দেন অধিনায়ক বাবর আজম এবং আজহার আলি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাবর আজম জানান, “প্রথম ইনিংসে বাংলাদেশ খুব ভাল ব্যাট করেছে ঠিকই। তবে শাহিন এবং হাসান ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টেস্টের জন্য তৈরি হওয়ার খুব বেশি সময় না পেলেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শাফিকের পারফরম্যান্সে খুশি।  আবিদও দুর্দান্ত খেলেছে। কঠিন জায়গা থেকে আমাদের বার করে এনেছে ও।”

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির