সূর্যদের বিরুদ্ধে মাঠে নামার আগেই প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল রবিবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওই ম্যাচের আগেই জোর ধাক্কা খেল প্রোটিয়ারা। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য বোলার লুঙ্গি এনগিডি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বিউরান হেনড্রিক্স।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ফাইনালে হারের পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ঘরের মাটিতে টি টোযেন্টি সিরিজে অজিদের দুরমুশ করেছিলেন সূর্যরা। সিরিজে ৪-১ ব্যবধানে জয়ী হয়েছিল ব্লু ব্রিগেড। ফলে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে। রবিবার প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ হবে মঙ্গলবার ও বৃহস্পতিবার। কিন্তু সূর্যদের বিরুদ্ধে সিরিজে দলের তিন পেসারকেই পাচ্ছে না প্রোটিয়ারা। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন এনরিখ নরকিয়া। সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাদাকে। এবার লুঙ্গি এনগিডিও ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার টেস আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে পড়ল। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় লুঙ্গিকে টি সিরিজে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ানডে ও টেস্ট সিরিজেও তিনি আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। দক্ষিণ আফ্রিকা দলের চিকি‍ৎসকরা লুঙ্গির চোটের দিকে বিশেষ নজর রেখে চলেছেন। তারাই সপ্তাহ খানেক বাদে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?