WPL Auction 2024 : অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকায় কিনল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর মহিলা আইপিএলের দ্বিতীয় সংস্করণের জন্য শনিবার দুপুরে মুম্বইয়ে বসেছে নিলামের আসর। নিলামে তোলা হচ্ছে মোট ১৬৫ জন ক্রিকেটারকে। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার। ইতিমধ্যেই নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে ২ কোটি টাকায় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটসম্যান ফোয়েবে লিচফিল্ড-কে এক কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে গুজরাত জায়ান্টস। অলরাউন্ডার জর্জিয়া ওয়ারহ্যাম এবং ড্যানি ওয়াটকেও দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়ারজ। তবে সবচেয়ে বিস্ময়ের হলো শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু এবং ক্যারিবীয় অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন অবিক্রিত থেকে গিয়েছেন।  

গত ২ ডিসেম্বর আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছিল, মহিলাদের দ্বিতীয় আইপিএল সংস্করণের জন্য মোট ১৬৫ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। ওই খেলোয়াড়দের মধ্য থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বা দল সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার নিতে পারবে ৯ জন করে। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। ওই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও অস্ট্রেলিয়ার বোলার কিম গার্থ। শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তুর বেসমূল্য ৩০ লাখ টাকা। ১৬৫ জনের তালিকায় ঠাঁই পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ টাকা।

গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন স্মৃতিই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ কোটি রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বই ইন্ডিয়ান্স।  

এদিন মহিলা আইপিএলের নিলামের দিকে চোখ রেখে চলেছিলেন ক্রিকেট প্রেমীরা। বিদেশি ক্রিকেটারদের কেনার বিষয়ে যথেষ্টই সতর্ক ছিলেন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে কেনার বিষয়ে কেউ আগ্রহ দেখাননি। ভিত্তিমূল্য ৪০ লাখ হলেও দক্ষিণ আফ্রিকার পেসার শবনাম ইসমাইলকে ১ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?