আনিস মামলায় রাজ্য পুলিশেই আস্থা রাখল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : আনিস খান মামলায় রাজ্যের তদন্তকারী সংস্থার ওপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এখনই এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল যেভাবে তদন্ত চালাচ্ছে, সেভাবেই তদন্ত চালাবে।

ছাত্র নেতা আনিস খান খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল আনিসের পরিবারের সদস্যরা বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ প্রথমে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপরই আনিসের পরিবার যায় ডিভিশন বেঞ্চে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও সেই রায়ই বহাল রাখল। একইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নিম্ন আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া চলছে, সেইভাবেই বিচার প্রক্রিয়া চলবে।

হাইকোর্টে যাওয়ার আগে নিম্ন আদালতে সিআইডি তদন্তের ওপর অনাস্থা জারি করে আনিসের পরিবারের সদস্যরা অভিযোগ জানায়, সিআইডি তদন্তে ত্রুটি রয়েছে।তাই এই মামলায় সিবিআই তদন্ত দেওয়া হোক। কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দেয়।উল্লেখ্য, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি হাওড়ায় নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ছাত্র নেতা আনিস খানের।

 

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের