ফের মালদায় আটক বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ধৃত ১

অভিযান চালিয়ে অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ। আর তাতেই বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। সেইসঙ্গে এক দুষ্কৃতীকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযান চালায় মোথাবাড়ি থানার পুলিশ। আর তাতেই বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। সেইসঙ্গে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। সোমবার গভীর রাতে মোথাবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে  ৩টি সেভেন এমএম পিস্তল, একটি পাইপগান,  সাতটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড কার্তুজ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতের হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি অস্ত্র কারবারিদের চক্রে পৌঁছনোর চেষ্টা করছেন তদন্তকারী পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত  যুবকের নাম সফিকুল ইসলাম। তাঁর বাড়ি কালিয়াচক থানা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই যুবক বেআইনি অস্ত্রের কারবারি। এদিন গভীর রাতে মোথাবাড়ি স্ট্যান্ডের কাছে একটি ব্যাগে করে বেআইনি আগ্নেয়াস্ত্র-গুলি মজুদ করেছিল। ওই দুষ্কৃতী সেগুলি গাড়িতে করেই বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে।
মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, এত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কোথা থেকে ধৃত যুবক সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা নিয়েছিল সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?