‘আমার পেটে ওঁর সন্তান আছে’, দর্শন জরিওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের মহিলার

এবার তাঁর বিরুদ্ধেই একটি বিস্ফোরক অভিযোগ আনলেন এক মহিলার। তাঁর দাবি, দর্শন জরিওয়ালার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তাঁদের গন্ধর্ব মতে বিয়েও হয়েছে। এই মুহূর্তে তাঁর গর্ভে দর্শনের সন্তান রয়েছে বলেও দাবি ওই মহিলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতারা মাঝে মধ্যেই নানারকম বিস্ফোরক কাণ্ড কারখানায় জড়িয়ে যান। আর সংবাদের মাধ্যমে মুহূর্তেই সেই খবর ছড়িয়ে যায় দেশজুড়ে। মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন জরিওয়ালা। যিনি একাধিক চলচ্চিত্র এবং বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। ‘কাহানি’, ‘গুরু’র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন তিনি। ‘সিআইডি’ নামের ছোট পর্দার জনপ্রিয় সিরিজেও তাঁকে বেশ কয়েক বার দেখা গিয়েছিল। এবার তাঁর বিরুদ্ধেই একটি বিস্ফোরক অভিযোগ আনলেন এক মহিলার। তাঁর দাবি, দর্শন জরিওয়ালার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং তাঁদের গন্ধর্ব মতে বিয়েও হয়েছে। এই মুহূর্তে তাঁর গর্ভে দর্শনের সন্তান রয়েছে বলেও দাবি ওই মহিলার।

তাঁর অভিযোগ, এতকিছুর পর দর্শন তাঁদের সম্পর্ক মানতে চাইছেন না। ইতিমধ্যেই তিনি কলকাতা পুলিশের কাছে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এমনকী একই অভিযোগ নিয়ে তিনি ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ (CINTAA)-এও গিয়েছেন। কিন্তু মহিলার পরিচয় জানানো হয়নি। যদিও তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বড়সড় পোস্ট করলেও পরে তা মুছে ফেলেন। জানা গিয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। Cine and Artistes Association (CINTAA)-র কাছে ওই মহিলা জানিয়েছেন, অভিনেতা দর্শন জরিওয়ালাকে যেন সমস্ত ধরনের অফিসিয়াল পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর অভিযোগের পরেও দর্শন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অভিযোগের সপক্ষে তিনি সমস্ত প্রমাণ কলকাতা পুলিশের কাছে দিয়েছেন। এদিকে এই মামলায় দর্শন জরিওয়ালার আইনজীবী জানিয়েছেন, অভিনেতা সম্পূর্ণ নিরাপরাধ। যতক্ষণ না কোনও কিছু প্রমাণ হচ্ছে, ততক্ষণ এভাবে কিছু বলা যায় না। পুরোটাই তদন্ত সাপেক্ষ।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা