‘যশ কাকা কাস্টদের ভ্যানিটি ভ্যান দেননি’, ‘K3G’-এর ২২ বছর পর বিস্ফোরক কাজল

করণ জোহর প্রথম কয়েকদিন ডিহাইড্রেশনের কারণে সেটে ভেঙে পড়েছিলেন এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন। এটি সত্যিই তখন খুবই গরম ছিল! আমি মনে করি আমার প্রথম প্রত্যাবর্তন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর প্রায় শেষের পথে। আমজনতা থেকে সেলিব্রিটিদের আনন্দে-দুঃখে কেটেছে গোটা বছর। তার মধ্যে থেকেই সুখের স্মৃতি আগামী দিনেও বয়ে নিয়ে যাবেন মানুষ, আর ২০২৩ সালের হাত ধরেই দুঃখভরা স্মৃতিগুলি বিদায় দেবেন মানুষ। আসলে ভালো কিছু নিয়েই ভবিষ্যতের দিকে হাঁটা উচিত তাই না! তাই ২০২৪ সালে অনেকেই নিজেদের লক্ষ্য পূরণ করবেন, ২০২৩ সালে যেটা হয়ে ওঠেনি, আগামী বছরে তা হতে সাফল্য পায়, সেই লক্ষ পুরণেই এগোবেন মানুষ। আসলে মানুষের চাওয়া-পাওয়ার তো শেষ নেই! একরাশ আশা নিয়েই ভবিষ্যতের পথে পাড়ি দেন সকলে। তেমনি ২০২৩ সালে বলিউডও অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। যদিও বলা চলে, এ বছরে বলিউডের একাধিক ছবি ভাল ব্যবসা করেছে। এদিকে এই বছরে বলিউডের অনেক পুরোনো ছবি ২০ বছরের বেশি অতিক্রম করেছে। মাস কয়েক আগেই শাহরুখ-কাজলের আইকনিক ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ২৫ বছর পূরণ করেছে।

আজ ২২ বছর পূরণ করল শাহরুখ-কাজল, হৃতিক-করিনার ব্লকবাস্টার ছবি ‘কভি খুশি কভি গাম’। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং জযা বচ্চনও। এদিন ছবির পুরোনো স্মৃতি তুলে ধরে ইনস্টাগ্রামে লম্বা নোট লিখলেন কাজল। ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর। ছবিটির সংলাপ, চিরসবুজ হিট গান আজও ভক্তদের মনে দোলা দেয়। কাজল ইনস্টাগ্রামে ছবিটির আইকনিক ছবি-সহ একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “আরেকটি সংক্ষিপ্ত রূপ কিন্তু হ্যাঁ আরেকটি দীর্ঘস্থায়ী স্মৃতি!!! যশ চাচা আসলে ফিল্মিস্তান স্টুডিওতে নতুন মেকআপ রুম সংস্কার করেছিলেন। স্থায়ীভাবে এই ছবির শুটিংয়ের জন্য তৈরি করেছিলেন কারণ ভ্যানিটি ভ্যান বিশাল তারকা অভিনেতার জন্য যথেষ্ট ছিল না! করণ জোহর প্রথম কয়েকদিন ডিহাইড্রেশনের কারণে সেটে ভেঙে পড়েছিলেন এবং অজ্ঞান হয়ে পড়েছিলেন।  তখন সত্যিই তখন খুবই গরম ছিল! আমি মনে করি আমার প্রথম প্রত্যাবর্তন।”

 

View this post on Instagram

 

A post shared by Kajol Devgan (@kajol)

করণ জোহরও নস্টালজিক হয়ে ছবিটি থেকে একটি হৃদয় স্পর্শকারী ক্লিপ শেয়ার করেছ লিখেছেন, “আমার বার্ষিক অনুস্মারক “এটি সবই আপনার পরিবারকে ভালবাসার বিষয়ে”…এবং আমার দর্শক যারা ২২ বছর পরেও #K3G এর চেতনাকে বাঁচিয়ে রেখেছে। অনন্তকাল ধরে মহৎ & মহৎ কাস্ট – অমিত জি, জয়া জি, শাহরুখ ভাই, কাজল, দুগ্গু এবং বেবো এবং এই যাত্রাটিকে সবচেয়ে স্মরণীয় করে তোলার জন্য কাস্ট এবং কলাকুশলীদের অন্যান্য বিশেষ ব্যক্তিদের ধন্যবাদ!” কভি খুশি কভি ঘাম ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য এবং আদেশ শ্রীবাস্তব। সুরজ হুয়া মাধম ছাড়া গানের কথা লিখেছেন সমীর, যা লিখেছেন অনিল পান্ডে।

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা