‘তুমিই আমার সবচেয়ে আনন্দের জায়গা’, স্ত্রীকে খোলা চিঠি ইমরানের

যার যোগ্য উদাহরণ হল, অমিতাভ-জয়া, শাহরুখ-গৌরী, অজয়-কাজল, দিলীপ কুমার-সায়রা বানু, ধর্মেন্দ্র-হেমা মালিনী প্রমুখ, সেই তালিকায় নাম যায় ইমরান-পারভীনেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইমরান হাশমির, বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা। যিনি এককালে শুধু ‘কিসিং’ দৃশ্যে অভিনয় করেই পাগল করে দিতেন রমণীদের। একটা সময় দেশের রমণীরা ইমরান অন্ত প্রাণ ছিলেন। খুব কম নায়কই তাঁর মতো সাহসী দৃশ্যে অভিনয় করতে সক্ষম হতেন। তবে পর্দায় তিনি যেমনই হোক না কেন, বাস্তবে এক্কেবারেই বিপরীত ছিলেন। এক নারীতেই আসক্ত ছিলেন ইমরান হাশমি। তাঁর মতো মাটির মানুষ দুটো নেই। পরিবার নিয়েই সময় কাটাতে ভালবাসেন অভিনেতা। তবে তাঁর স্ত্রী বা পুত্র কেউই তেমন লাইমলাইটে থাকেন না। তাঁর স্ত্রীকে অনেকেই চেনেন না। আজ ইমরান হাশমি তাঁর ১৭ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে, স্ত্রী পারভীনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লম্বা নোট লিখলেন।

তাঁদের বিয়ের বয়স ১৭ হলেও তাঁরা একে অপরকে ২০ বছর ধরে চেনেন। অনেকেই ভাবেন বিনোদন জগৎ মানেই তারকাদের সম্পর্কের উত্থান-পতন হবেই। আজ বিয়ে করছেন কাল ভাঙছেন, আজ একজনের প্রেমে পড়ছেন তো কাল অন্যজনের। কিন্তু বিনোদন মহলে এমন মানুষও আছে যাঁরা একজন সঙ্গীর হাত ধরেই সারাজীবন কাটিয়ে দিচ্ছেন। যার যোগ্য উদাহরণ হল, অমিতাভ-জয়া, শাহরুখ-গৌরী, অজয়-কাজল, দিলীপ কুমার-সায়রা বানু, ধর্মেন্দ্র-হেমা মালিনী প্রমুখ, সেই তালিকায় নাম যায় ইমরান-পারভীনেরও। এদিন অভিনেতা তাঁদের তখনকার এবং এখনকার ছবিগুলির একটি সিরিজ শেয়ার করে একটি সুন্দর নোট লিখলেন। ডেটিং করার তিন বছর পর বিয়ে করেন তাঁরা৷ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুমি আমার সবচেয়ে আনন্দের জায়গা আছো এবং থাকবে! ১৭ বছর ধরে (আসলে আমরা প্রথম ডেটিং শুরু করার পর থেকে ২০ বছর ধরে) তোমাএক বিরক্ত করে আনন্দ পাচ্ছি। শেষ ছবিতে তোমাকে বিশেষভাবে বিরক্ত দেখাচ্ছে। শুভ বার্ষিকী বাবু!!”

 

View this post on Instagram

 

A post shared by Emraan Hashmi (@therealemraan)

ইমরান হাশমির সঙ্গে পারভীন শাহানীর উচ্চ বিদ্যালয়ের সময়ে দেখা হয়েছিল। তাদের সম্পর্ক বলিউডে অভিনেতার সংগ্রামের পর্যায়ে শুরু হয়েছিল এবং পরে তাঁরা তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁদের একটিমাত্র পুত্র আয়ান বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়ছেন।ইমরান হাশমিকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার 3’-এ সালমান খানের সঙ্গে। এরপর তাঁকে ‘ওজি’-তে দেখা যাবে পবন কল্যাণের সঙ্গে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা