মার্কিন মুলুকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন ভারতীয় বংশোদ্ভূত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন  ভারতীয় বংশোদ্ভূত বনিতা গুপ্তা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে  বনিতা পদত্যাগ করবেন বলে জানা গিয়েছে। অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড একটি  বিবৃতি দিয়ে একথা জানান। ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানিয়েছে, ২০২১ সালে সিনেটের অনুমোদনের পর ৪৯ বছরের  বনিতা অ্যাটর্নি জেনারেল অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন।

গুপ্তার ‘অসাধারণ সেবার’ কথা স্বীকার করে  অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড জানিয়েছেন,’ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকার এবং জনগণকে একত্রিত করার জন্য প্রতিনিয়ত  নিরলস প্রয়াস চালিয়ে গিয়েছেন। তাকে আমেরিকান জনগণ নেতা করে তুলেছে।‘অ্যাটর্নি জেনারেল আরও বলেন,’সহিংসামূলক  অপরাধ এবং অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা করতে  তিনি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিলেন।‘  

প্রসঙ্গত , বনিতা গুপ্তা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) সেন্টার ফর জাস্টিসের ডেপুটি লিগ্যাল ডিরেক্টর এবং পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। বনিতা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে আইন ডিগ্রি অর্জন করেন। এরপর একটি নাগরিক অধিকার মামলা ক্লিনিক অধ্যাপনা করেছিলেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদ বনিতা কেন ত্যাগ করবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাঁর পদে এবার কে নিয়োগ হয় সেটাই এখন দেখার। 

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!