ইংরেজবাজারে তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় ছয় দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে গোটা গ্রাম। ঘটনা ইংরেজবাজার ব্লকের কোতুয়ালী অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের(Paharpur Village)।জানা যায়, সেই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই তিনজনের মেয়ে একজন কলেজর এবং দুইজন স্কুল ছাত্রী। কেউ বা কলেজ কেউবা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে।

সারাদিন সারারাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) তিন ছাত্রীর পরিবারের লোকজন লিখিত অভিযোগ করে। ৬দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও(Rathbari Police Fari) পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায় । তবুও পুলিশ তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি। এছাড়াও বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা-অনাহারে দিন কাটাচ্ছে সেই নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের এমনি অভিযোগ।এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের লোক ঘটনা জানিয়েছেন। পুলিশকে আমার তরফ থেকেও গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে। পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলবো। থানা যদি কোন ব্যবস্থা না নিয়ে থাকে পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের