নোনাপুকুরে গ্যাস সিলিন্ডার ফেটে ফ্ল্যাট বাড়িতে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে মধ্য কলকাতার নোনাপুকুর এলাকায় একটি আবাসনে ভয়ংকর আগুন লাগে। একটি পুরনো বাড়ির ফ্লাটে থাকা গ্যাস সিলিন্ডার(Gas Cylindar) ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে মোট ১০টি দমকলের ইঞ্জিন যায়। ওই বহুতল বাড়ি থেকে দমকল কর্মীরা, ল্যাডার ব্যবহার করে এবং মই দিয়ে আটকে থাকা ৫জনকে উদ্ধার করে। ওই বাড়িটিতে আর কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে দমকল কর্মীরা বাড়ির ভেতরে অনুসন্ধান চালাচ্ছে।ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

১৮১এ, আচার্য জগদীশচন্দ্র বসুর রোডের(A. J .C .Bose Road) ওই বাড়িটিতে বেশ কয়েকটি অফিস ও রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু রবিবার ছুটির দিন থাকায় সেগুলো বন্ধ ছিল। ওই পুরনো বাড়ির একটি ফ্ল্যাটের ঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন নিমিষে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা ওই পুরনো বাড়ির পাশের বাড়ির ছাদে উঠে সেখান থেকে ফোম যুক্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অন্যদিকে, হাওড়া ময়দানের(Howarha Maidan) কাছে ফাঁসিতলায় রবিবার একটি চায়ের দোকানে আগুন লাগে।রবিবার সকালে যখন খদ্দেররা চায়ের দোকানে চা খাচ্ছিলেন তখন হঠাৎ আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানটি। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। দমকলের খবর দেওয়া হলে একে একে দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়।

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা