এআই প্রযুক্তি ব্যবহার করে ভাষণ ইমরানের, মিলল ব্যাপক সাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ করা হল কোনও রাজনীতিকের ভাষণে। এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনও রাজনীতিকের ভাষণে এআই প্রযুক্তির ব্যবহার হল।সেই রাজনীতিকের নাম পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে আসন্ন নির্বাচনে নিজের দল তেহরিক-ই-ইনসাফের হয়ে ভোট চেয়েছেন তিনি।

তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান এখন পাকিস্তানের জেলে বন্দি। জানা গিয়েছে, জেল থেকে ইমরানের অডিও টেপ নিয়ে আসা হয়। সেই অডিও টেপের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে গত রবিবার সম্প্রচারিত হয় ইমরানের ভাষণে। ভাষণের মাধ্যমে ভোট চেয়ে ইমরান জানান, তাঁর দলকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। তাঁদের দলের কর্মীদের অপহরণ করা হচ্ছে। পরিবারের সদস্যদের হেনস্তা করা হচ্ছে। এদিন ভাষণে নিজের দলের সমর্থনে ভোট চান ইমরান। জানা গিয়েছে, ইমরানের সেই ভিডিওটি ইউ টিউবে দেখেছে ১৪ লক্ষেরও বেশি লোক। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই লাইভ অনুষ্ঠানটি দেখেছেন দশ হাজারেরও বেশি মানুষ। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। 

তবে ইমরানের এই ভাষণ সম্প্রচারণ নানা সময়ে বিঘ্নিত হয়। এরফলে চরম অসন্তেষের সৃষ্টি হয় পাকিস্তান জুড়ে। সাধারণ মানুষের প্রবল অসন্তোষের মুখে পড়ে পাকিস্তানের টেলিকম রেগুলেটরের তরফে জানানো হয়েছে, কেন এই সম্প্রচারণে বিঘ্ন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, জেলের ভিতর থেকে ইমরানের অডিও ক্লিপটিকে নিয়ে আসা হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় ইমরানকে। এরপর আদালতের নির্দেশে ইমরানের তিন বছরের জেল হয়।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!