ছবি তোলার সুযোগে মালাইকার কোমর জড়িয়ে ধরল ভক্ত, পঙ্গু যুবকের কাণ্ডে হতবাক নেটপাড়া

অভিনেত্রী প্রথমে একটি ইতস্তত বোধ করা সত্ত্বেও পরে হাসিমুখে ছবি তোলেন। আসলে সেই ভক্ত ছিল প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটতে পারেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালাইকা অরোরা, পপুলার বলিউড ডিভা। যাঁর আরও একটি সম্পর্ক সলমান খানের বড় বৌদি হিসেবে। যদিও এখন তিনি আরবাজ খানের প্রাক্তন। এক ছেলের দায়িত্ব দুজনেই সামলান। তবে মালাইকা অভিনেত্রীর থেকে বেশি ডান্সার, তাঁর ঝুলিতে রয়েছে ব্লকবাস্টার আইটেম ডান্স। বর্তমানে তিনিও পুরোপুরি মুভ অন করে নতুন সম্পর্কে জড়িয়েছেন। ১০ বছর বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের প্রেমিকা তিনি এখন।

বেশ কয়েক বছর হল তাঁদের সম্পর্কের, কিন্তু এক্ষুনি সম্পর্ককে বিয়েতে পরিণত করতে চান না কেউই। মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন উঠলে ও তা ধোপে টেকেনি। এখন মালাইকা অরোরা বিভিন্ন ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক। টিভি শোয়ের যাওয়ার আগে স্টুডিও পাড়ায় মাঝে মধ্যেই খোলামেলা ভাবে পাওয়া যায় তারক দের। আর তখনই তাঁদের সঙ্গে দেখা করতে এক্কেবারে হুমড়ে পড়ে ভক্তরা এবং মুম্বই পাপারাজ্জিরা। সেলিব্রিটিদের সমস্ত টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দী করেন সকলে। তেমনি সম্প্রতি একটি স্টুডিওপাড়ায় প্রিয় নায়িকাকে দেখা মাত্রই একজন ভক্ত অভিনেত্রীর দিকে ছুটে আসেন এবং তাঁর সঙ্গে ছবি তোলেন।

অভিনেত্রী প্রথমে একটি ইতস্তত বোধ করা সত্ত্বেও পরে হাসিমুখে ছবি তোলেন। আসলে সেই ভক্ত ছিল প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটতে পারেনা। সে মালাইকার কাছে আসা মাত্রই তাঁর কোমর ধরে ফেলেন। যা দেখে সকলেই যায় চমকে। অভিনেত্রীর পাশে থাকা বডিগার্ড রীতিমতো চমকে যান। কিন্তু অভিনেত্রী প্রথমে একটি ইতস্তত বোধ করলেও পরে হাসিমুখে ছবি তোলেন। ছবি তোলা হয়ে গেলেও পরে ওই প্রতিবন্ধী মালাইকার কোমরে হাত দিয়ে থাকলেও তাঁর দেহরক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে তাঁর হাত সরিয়ে দেয়। কিন্তু নেটপাড়া অভিনেত্রীর ধৈর্যশক্তিকে কুর্নিশ জানিয়েছেন। তিনি একটুও অবাক না হয়ে ভক্তের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। অভিনেত্রীর পরনে এদিন একটি লাল রঙের শাড়ি ছিল। ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হওয়ামাত্রই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। 

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক